Recent event

গাজীপুরে বাস–মোটরসাইকেল সংঘর্ষে আগুন, আহত ১

বোর্ডবাজারে বাসে আগুন লাগার মুহূর্তে
বোর্ডবাজারে বাসে আগুন লাগার মুহূর্তে | ছবি: এখন টিভি
0

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন একজন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে সড়কের সঙ্গে ঘষা খেতে থাকে। এতে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে বাসে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, ‘আগুন লাগার পরপরই ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।’

এএম