
হবিগঞ্জে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭
হবিগঞ্জের লাখাইয়ে লোকালয়ে ঢুকে একটি শেয়ালের হামলায় নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। গতকাল (সোমবার, ১২ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদর শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্তানদের বাঁচানোর চেষ্টায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন তাদের মা। আজ (রোববার, ১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তুচ্ছ ঘটনায় তিন ভাইয়ের মারামারি, প্রাণ গেলো ছোটভাইয়ের
দিনাজপুরে ধানের জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে তিন ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোটভাই মুকুল হোসেনের (৩৫) মৃত্যর ঘটনা ঘটেছে। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাতে তার তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তালাক দেয়ায় ক্ষুব্ধ, শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের নাগরপুরে স্বামীকে তালাক দেয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়িতে গিয়ে নিলুফা আক্তার মিলু (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হযরত আলীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজ গলায় ও পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

সিলেটে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৫৫
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫ জনে। এছাড়াও এ রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৫ জন রোগী।

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়; প্রাণ গেলো ৭ বছরের শিশুর
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

বাবার বিরুদ্ধে তিন সন্তানকে নিয়ে বিষপানের অভিযোগ, সন্তানদের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে সরফত আলী (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজের তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করে আত্মহত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে স্পিডবোটের দুই আরোহী নিহতের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভলাটকূট ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বাকলঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে ব্রিজ থেকে নামার সময় ঠেলাগাড়ি উল্টে একজন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজ থেকে নামার সময় লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামের এক চালক নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোণার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে নওশাদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে এ ঘটনা ঘটে।