Recent event

টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিপক্ষে ইংলিশদের জয়

ম্যাচে ইংলিশদের উদযাপনের একটি মুহূর্ত ক্যামেরাবন্দি
ম্যাচে ইংলিশদের উদযাপনের একটি মুহূর্ত ক্যামেরাবন্দি | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো জয়ের ধারায় ফিরেছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে হ্যারি ব্রুকের দল। নেপালের সঙ্গে কষ্টার্জিত জয় ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর চাপে ছিল ইংলিশরা।

স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ কাপ্তান। ইনিংসের শুরুতেই গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাচিয়েছেন জোফরা আর্চার।

আরও পড়ুন:

অন্যদিকে, পাওয়ার প্লেতে ঝড় তোলা ওপেনার মাইকেল জোনসের বিদায়ের পর হাল ধরেন রিচি বেররিংটন। স্কটল্যান্ডের পক্ষে দলীয় সর্বোচ্চ ৪৯ করেন তিনি। তবে শেষদিকে স্পিন ভেলকিতে স্কটিশদের লোউয়ার মিডল অর্ডার গুড়িয়ে দেন আদিল রশিদ।

১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় ইংল্যান্ড। আরও একবার পঁচা শামুকে পা কাটার শঙ্কা থেকে দলকে বাঁচান জেকব বেথেল ও টম ব্যান্টন। অপরাজিত ৬৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ব্যান্টন।

এসএইচ