Recent event

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে ইতালির চমক

ইতালি ক্রিকেট দল
ইতালি ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়ে চমক দেখালো ইতালি। এবার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের দ্বারপ্রান্তে তারা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ইতালি। ওপেনার এমিলিও গে মাত্র ২১ বলে অর্ধশতক পূর্ণ করেন।

এরপর হ্যারি মানেন্তি ৩৮ রান ও শেষ দিকে গ্রান্ট স্টুয়ার্টের ২৭ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস দলকে পৌঁছে দেয় ১৬৭ রানে। 

জবাবে স্কটল্যান্ডের জর্জ মুনসি একপ্রান্ত আগলে ৬১ বলে ৭২ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিরা সঙ্গ দিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রানেই থামে স্কটিশদের ইনিংস। 

বল হাতে চমক দেখান মানেন্তি। ব্যাটে অবদান রাখার পর বোলিংয়েও নিয়েছেন ৫ উইকেট। এ জয়ের ফলে তিন ম্যাচ পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ইতালি। তাদের নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার জো বার্নস। 

আগামী ১১ জুলাই, নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করবে তারা। হেরে গেলে তাকিয়ে থাকতে হবে নেট-রান রেটের দিকে।

এসএইচ