পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ করে মাছরাঙা নামের একটি হাউজবোটের মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই দেখা যায় বোটের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকাটির ভিতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমরা হঠাৎ আগুনের ধোঁয়া দেখে দৌড়ে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে। বাজারের লোকজন বালতি ও নদীর পানি দিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



