
বিপিএলের ১২তম আসর; ব্যাটে বলে শীর্ষে আছেন যারা
প্রায় এক মাসের লড়াই শেষে পর্দা নেমেছে বিপিএলের। সদ্য শেষ হওয়া আসরে এবার বিদেশির পেছনে ফেলে মাঠে আধিপত্য দেখিয়েছেন দেশের ক্রিকেটাররা। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, ওহীদ হৃদয়। আর বোলিংয়ে নিজেদের কৌশলে প্রতিপক্ষকে জব্দ করে তালিকার শীর্ষ পাঁচের মধ্যে অবস্থান শরীফুল ইসলাম, রিপন মন্ডলদের।

বিপিএল: সিলেটকে হারিয়ে ফাইনালে চট্টগ্রামের সঙ্গী রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ২য় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। আগামীকাল (শুক্রবার, ২৩ জানুয়ারি) শিরোপার লড়াইয়ে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।

বিপিএল খেলতে প্রথমবার বাংলাদেশে উইলিয়ামসন
প্রথমবার বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছান তিনি।

রংপুর রাইডার্সকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট টাইটান্স
শেষ বলের নাটকীয় জয়ে রংপুর রাইডার্সকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করলো সিলেট টাইটান্স। সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে চাপে পড়ে যায় সিলেট টাইটান্স।

বিপিএল প্লে-অফ ২০২৬: ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি?
রুদ্ধশ্বাস উত্তেজনা আর মাঠের লড়াই শেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL 2026) দ্বাদশ আসরের লিগ পর্বের। এখন অপেক্ষা প্লে-অফ পর্বের (BPL Play-off), যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল লড়বে শিরোপার জয়ের লক্ষ্য। আগামী ২০ জানুয়ারি থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই মহারণ।

ঢাকায় শুরু বিপিএলের শেষ ধাপ, মাঠে আজ দুই ম্যাচ
শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। বেলা ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে সিলেট টাইটান্সের বিপক্ষে।

বিপিএল ২০২৬: ঢাকা পর্বে কবে কখন কার খেলা দেখে নিন পূর্ণাঙ্গ সূচি একনজরে
সিলেট পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে আবারও ঢাকায় ফিরছে বিপিএল ২০২৬ (BPL 2026)। দেশের ক্রিকেটের এই মেগা আসরের শুরুটা তিন ভেন্যুতে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ায় লিগ পর্বের বাকি সব ম্যাচ এখন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সিলেটে উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিপিএল: রংপুরের বিপক্ষে সহজ জয়ে টেবিলের তিনে সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্স। ঢাকার পর রংপুরকে হারিয়ে টানা দুই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখায় পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো ঢাকা।

সিলেটকে হারিয়ে ১৪ রানে রোমাঞ্চকর জয় চট্টগ্রামের
বিপিএলে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। সিলেটে গতকাল (বুধবার, ৭ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াই উপহার দিলো চট্টগ্রাম ও সিলেট।

বিপিএলে কার প্লে-অফ সমীকরণ কেমন, কার পাল্লা ভারী?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2026)-এর ১২তম আসর এখন মাঝপথে। অংশগ্রহণকারী ৬টি দলের মধ্যে ৪টি দল যাবে পরবর্তী রাউন্ডে (BPL 2026 Play-off Equations)। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে কোয়ালিফায়ার-১ এ, আর তিন ও চার নম্বর দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। একনজরে দেখে নিন দলগুলোর বর্তমান অবস্থা ও প্লে-অফ সমীকরণ (Play-off Scenarios):

বিপিএল ২০২৬ পয়েন্ট টেবিল: লিগ পর্ব শেষে কার পয়েন্ট কত? দেখে নিন কার ভাগ্যে কী আছে
তারুণ্যের দাপট আর অভিজ্ঞতার লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL 2026) ১২তম আসরের লিগ পর্ব। পয়েন্ট টেবিলের (Points Table) সমীকরণ মেলাতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দলগুলোকে। শেষ পর্যন্ত রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও সিলেট প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে।

বিপিএল: নাসুমে ‘নাস্তানাবুদ’ নোয়াখালি এক্সপ্রেস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬ উইেকটে হারিয়েছে সিলেট টাইটান্স। বল হাতে ৫ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিলেট টাইটান্সের নাসুম আহমেদ।