
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক; উত্তেজনা কমানোর চেষ্টা
দীর্ঘদিনের দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনে তুরস্কে মুখোমুখি গোপন বৈঠক করেছেন সিরিয়া সরকার এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিরা। দীর্ঘদিনের দুই প্রতিপক্ষের মধ্যে অনুষ্ঠিত এই আলোচনার বিষয়ে ছয়টি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়া সংকটের অধ্যায় পেরিয়ে সম্ভাবনার পথে, জাতিসংঘে সাফল্য তুলে ধরলেন আল-শারা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে নিজের দেশের অগ্রগতি তুলে ধরে সিরিয়া এগিয়ে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া এ ভাষণে তিনি সিরিয়ায় অব্যাহত ইসরাইলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান এবং গোলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গণহত্যার দায়ে সিরিয়ায় ফাঁসির রায়; কেমন ছিল আসাদের ১৪ বছরের যুদ্ধ?
সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি ফৌজদারি আদালত। দেশটির ১৪ বছরের গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত অপরাধের দায়ে তাকে এই সাজা দেয়া হয়। এই যুদ্ধে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর বাশার পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।

রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো হবে যৌথ প্রশিক্ষণ কেন্দ্র: সিরিয়া
সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে মস্কোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে দামেস্ক। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিতে সিরিয়া যুদ্ধের সময় এই ঘাঁটিগুলো ব্যবহার করতো রাশিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পূর্ব সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে হামলার দাবি ইরানের
পূর্ব সিরিয়ায় আজ (শুক্রবার, ১৭ জুলাই) হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সিরিয়ার একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার ভূখণ্ডে তেহরানের এটিই প্রথম হামলা বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের সময় রাজধানী দামেস্কে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ৭ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গতকাল (মঙ্গলবার, ৬ জুলাই)এর এই বিস্ফোরণে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দামেস্কে ম্যাক্রোঁর হোটেলের কাছে জোড়া বিস্ফোরণ
সিরিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছেই আজ (মঙ্গলবার, ৬ জুলাই) বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। তবে ফরাসি প্রেসিডেন্ট এই বিস্ফোরণের শব্দ শুনতে পাননি বলে দাবি করেছে এলিজে প্রাসাদ। বিস্ফোরণের কিছুক্ষণ পরই তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে বসেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিরিয়ার ক্যাফেতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৯
সিরিয়ার রাজধানী দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া অন্তত ২০ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ার রাজধানীতে ক্যাফেতে বিস্ফোরণ; নিহত ৪, আহত অন্তত ১০
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি জনাকীর্ণ ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অনিবার্য: আমিচাই চিকলি
হোক আজ বা কাল, সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অনিবার্য। এমন বিস্ফোরক মন্তব্য করে মধ্যপ্রাচ্য উত্তেজনাকে উস্কে দিলেন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতা প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। শুধু তাই নয়; তুরস্ক, পাকিস্তান বা কাতার পরবর্তী নিশানা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। এদিকে কট্টরপন্থী নীতিতে অতিষ্ঠ ইসরাইলিরা মনে করছেন, রাজনীতি থেকে বিদায় নিয়া উচিত নেতানিয়াহুর।

তুরস্ক ও সিরিয়ার যৌথ অভিযান: ইন্টারপোলের রেড নোটিশধারী ১০ আইএস সদস্য গ্রেপ্তার
জঙ্গিগোষ্ঠী আইএসের (আইএসআইএল) সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরিয়ায় যৌথ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে তুরস্ক ও সিরিয়ার গোয়েন্দা সংস্থা। গ্রেপ্তার ব্যক্তিরা তুরস্কে বিভিন্ন সময়ে ‘সন্ত্রাসী হামলায়’ অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আজ (শনিবার, ২৩ মে) তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি এই তথ্য জানিয়েছে।

ইসরাইলি হামলা ও আঞ্চলিক পালাবদল; নতুন সমীকরণে লেবানন-সিরিয়া সম্পর্ক
২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক সফর করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। গত ৯ মে তার এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন লেবানন ও সিরিয়া উভয় দেশই ইসরাইলি হামলা ও ভূখণ্ড দখলের কবলে পিষ্ট হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।