
যখনই দেশ সংকটে পড়েছে তখনই বিএনপি তার হাল ধরেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যখনই দেশ সংকটে পড়েছে তখনই বিএনপি তার হাল ধরেছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংকট ও জটিলতায় সোনামসজিদ স্থলবন্দরে ধস, রাজস্ব ঘাটতি ২৮২ কোটি টাকা
সোনামসজিদ স্থলবন্দরে জায়গা সংকট, ভারতীয় অংশে একতরফা মূল্যবৃদ্ধি এবং ঘন ঘন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে। বন্দরে পর্যাপ্ত ইয়ার্ড না থাকায় প্রতিদিন ভারত থেকে আসা ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী ট্রাকের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। খালাস কার্যক্রমে ধীরগতি, দীর্ঘ যানজট ও ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় বাড়ছে। বছরে কোটি কোটি টাকার রাজস্ব হারানোর পাশাপাশি সংকট কাটাতে দ্রুত বন্দর সম্প্রসারণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি সংশ্লিষ্টদের।

বন্যা পরিস্থিতি: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জনবল সংকট, হাজার কোটি টাকার ক্ষতি
দীর্ঘ দিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পদ বৃদ্ধি না করায় দুর্যোগ মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতি বছর বন্যায় হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়। বন্যা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন জরুরি। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ তাদের।

শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে বিস্ফোরণ: নবজাতকের মৃত্যু, সংকটে পিআইসিইউর শিশুরা
একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, আর তারপরই মুহূর্তের মধ্যে বদলে যায় কয়েকটি পরিবারের জীবন। এবার রাজধানীর শ্যামলীতে বেবি কেয়ার হাসপাতালে এক নবজাতক শিশুর মৃত্যু ঘিরে উঠেছে গুরুতর অবহেলার অভিযোগ। স্বজনদের দাবি, বিস্ফোরণের পর অক্সিজেন সংকটে পড়ে পিআইসিইউতে থাকা আরও কয়েকজন শিশু। তবে অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে হাসপাতালটির নিরাপত্তা ও জরুরি সেবা ব্যবস্থাপনা নিয়ে।

কিয়ার স্টারমারের বিদায়ে নেতৃত্ব সংকটে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগে নতুন করে অনিশ্চয়তার মুখে ব্রিটিশ রাজনীতি। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ভাটা ও দলীয় সংকট স্টারমারের পদত্যাগের নেপথ্যের কারণ। এছাড়াও, আগামীর নেতৃত্বকে লেবার পার্টির ঐক্য, আস্থা পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে চ্যলেঞ্জের মুখে পড়তে হবে। এমনটাই মত বিশ্লেষকদের।

নাব্য সংকটে পায়রা বন্দর: গভীরতা কমেছে ৪ মিটার, বড় জাহাজ ভেড়ায় বাধা
দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার গভীরতা সাড়ে ১০ মিটার থেকে কমে হয়েছে ৬ মিটার। এতে পায়রা বন্দরে আগের মত বড় জাহাজ ভিড়তে পারছে না। মেইনটেনেন্স ড্রেজিং বন্ধ বিষয়ক একটি ডিপিপি একনেকে পাঠানো হয়েছে। এটি পাশ হলে পায়রা বন্দরে আবার বড় জাহাজ ভেড়ার সক্ষমতা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সংকট; জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি না হওয়ায় পশ্চিমবঙ্গে জারি হতে পারে একদিনের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা। আইনপ্রণেতারা বলছেন, ভারতের ইতিহাসে এটি নজিরবিহীন। মমতা পদত্যাগ না করলে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন রাজ্যপাল। এদিকে, এখনও ক্ষমতা থেকে সরে না দাঁড়ানোর সিদ্ধান্তে অটল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাইওয়ান-চীন সংকট: সার্বভৌমত্ব নাকি ঐতিহাসিক দাবি?
ঠিক কি কারণে তাইওয়ান-চীনের দ্বন্দ্ব? দ্বীপটি কি সত্যি চীনের নাকি আলাদা স্বাধীন রাষ্ট্র তাইওয়ান? এ নিয়ে রয়েছে বিতর্ক। এমনকি তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঠেকানোর জন্য চীনের আসলেই আইনি ভিত্তি রয়েছে কি-না; তা নিয়েও রয়েছে প্রশ্ন। এছাড়া নিজেদের আনুষ্ঠানিকভাবে স্বাধীন ঘোষণায় তাইওয়ানে বাধা কোথায়; নাকি আগে থেকেই দ্বীপটি স্বাধীন?

সিলেটে পেট্রোল-অকটেনে স্বস্তি থাকলেও ডিজেল সংকটে চরম ভোগান্তি
সারাদেশে যখন জ্বালানি তেলের তীব্র সংকট, ঠিক সেসময়ে পেট্রোল ও অকটেন সরবরাহে রেশনিং না থাকায় সিলেট মহানগরের কোনো ফিলিং স্টেশনেই দেখা যাচ্ছে না যানবাহনের দীর্ঘ সারি। তবে ডিজেল সংকটে চরম ভোগান্তিতে সংশ্লিষ্ট খাতের গ্রাহক ও সেবাগ্রহীতারা। ডিপো সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও হঠাৎ চাহিদা বাড়ায় ডিজেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। নাগরিক প্রতিনিধিদের মতে, ডিজেলের সুষম বণ্টন নিশ্চিত করতে কার্যকর বিপণন ও জোরদার মনিটরিং জরুরি।

রাজধানীর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের অবসান হলেও কমেনি ভোগান্তি
গত দেড় মাসের তুলনায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারির কিছুটা অবসান হলেও ভোগান্তি কমেনি গ্রাহকের। মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের জ্বালানি সংকটের প্রভাবে গ্রাহকের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা। তবে, ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে।

যুদ্ধের চাপে ভঙ্গুর ইরানের স্বাস্থ্যখাত; ওষুধ-সরবরাহে সংকট
যুদ্ধের মুখে চাপে পড়েছে ইরানের স্বাস্থ্যখাত। হরমুজ প্রাণলিতে নৌ অবরোধ, আকাশপথে স্থবিরতায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে জরুরি ওষুধ এবং চিকিৎসাসামগ্রীতে। এরই মধ্যে ওষুধের দাম আকাশচুম্বী হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের।

সংকটে বন্ধ রাঙ্গামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট
বৈশ্বিক জ্বালানি সংকট আর দেশব্যাপী তীব্র লোডশেডিংয়ের মধ্যে আরেকটি দুঃসংবাদ দিয়েছে দেশের একমাত্র রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কাপ্তাই হ্রদে পানি সংকটে দৈনিক ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রের ৫টি মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে চারটি ইউনিট। মাত্র ১টি ইউনিট চালু রেখে উৎপাদন করা হচ্ছে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ। হ্রদের পানির স্তর ৭০ ফুটের নিচে নেমে গেলে একেবারেই বন্ধ হয়ে যেতে পারে উৎপাদন কার্যক্রম। অনাবৃষ্টি এবং প্রচণ্ড তাপদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।