
জ্বালানির সঙ্গে নিত্যপণ্যের দামও ‘যৌক্তিকভাবে’ সমন্বয় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ‘যৌক্তিকভাবে’ সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ঈদের পর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার খুলবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ঈদের পর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার খুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) দুপুরে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে: সংসদে প্রধানমন্ত্রী
মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশে কর্মী পাঠাতে বিভিন্ন দেশে লবিস্ট ফার্ম নিয়োগের কথা জানিয়ে সংসদ নেতা বলেন, ‘ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’

দুই বছর পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সম্প্রতি দেশটিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার সফরকে ঘিরে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মত মালয়েশিয়া, দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে এক বৈঠকে শ্রমবাজার খোলা ও ব্যয় কমানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এতে মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম বাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে।

শ্রমবাজার ও কর্মসংস্থান ইস্যুতে বাংলাদেশ-মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রায়াযায় অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী আরিফুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

মালয়েশিয়ায় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের মাঝেও আটক ১৪৪ বাংলাদেশি
প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে উঁকি দিচ্ছে নতুন সম্ভাবনা। সরকারি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে এরই মধ্যে মালয়েশিয়ায় আছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এর মধ্যেই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে আরও ১৪৪ বাংলাদেশিকে আটকের তথ্য পাওয়া গেছে।

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। এ লক্ষ্যে প্রণীত কর্মপরিক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সিশেলস, পর্তুগাল, রাশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানো হচ্ছে। বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক/চুক্তি সই হয়েছে।’

অদক্ষ শ্রমিকের সুযোগে বাড়তি অর্থ আদায়; ব্যয় কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর
একসময় বিনা খরচের ভিসার জন্যেও এখন গুনতে হয় চার থেকে ছয় লাখ টাকা। অদক্ষ শ্রমিকের কারণেই বাড়তি অর্থ আদায়ের সুযোগ নিচ্ছে সিন্ডিকেট ও দালালচক্র। সিন্ডিকেট ভাঙতে সরাসরি সরকারের সঙ্গে সরকারের চুক্তির পরামর্শ দিয়েছেন অভিবাসন সংশ্লিষ্টরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় কমাতে পদক্ষেপ নেবে সরকার।

প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখন আমদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সিন্ডিকেটের কবলে কয়েক দেশে হুমকির মুখে বাংলাদেশের শ্রমবাজার
সিন্ডিকেটের কবলে পড়ে হুমকির মুখে মালয়েশিয়া, কুয়েতসহ বেশ কয়েকটি দেশের বাংলাদেশের শ্রমবাজার। সরকারি খরচের চেয়ে দ্বিগুন থেকে পাঁচগুন বেশি টাকা আদায়ে ক্ষতিগ্রস্ত অভিবাসনপ্রত্যাশী প্রান্তিক জনগোষ্ঠি। রাতারাতি সিন্ডিকেট ভাঙা না গেলেও এই প্রথা থেকে বের হয়ে আসাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

শ্রমিক-মালিক সম্পর্কোন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্কোন্নয়নে জোর দিতে হবে।