Recent event

প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো: প্রবাসী কল্যাণমন্ত্রী

কথা বলছেন আরিফুল হক চৌধুরী
কথা বলছেন আরিফুল হক চৌধুরী | ছবি: এখন টিভি
6

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখন আমদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশিকে সে দেশে বৈধকরণের জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বসে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এটার সমাধান করা যায় তার জন্য পদক্ষেপ নেবো।’

মন্ত্রী বলেন, ‘আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছি তাতে আমাদের প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন, যে আমাদের বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব,মালয়েশিয়া এবং যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে সেগুলো কিভাবে আবার চালু করা যায়।’

তিনি বলেন, ‘বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেয়া হয়েছে। এ কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

আরও পড়ুন:

উপস্থিত সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়ে মাস খানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন।’

প্রেস ব্রিফিং এ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এখন পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে। আমরা এটা সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ।’

এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ বলেন, ‘আমাদের এ সিলেট পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জোন। এখানে চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। এটা একটা বর্ডার এলাকা, এখানে সীমান্তের ওপার হতে ঢলের পানি আসে এবং এখানে বন্যা হয়। এই এলাকাকে বন্যামুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে সক্ষম হবো। এ অঞ্চলকে নদীভাঙন হতে রক্ষা করতে জরুরী ভিত্তিতে যেখানে যা করা দরকার প্রয়োজন অনুযায়ী আমরা তাই করবো।’

এফএস