আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে কারণ আমরা এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই।’
আরও পড়ুন:
সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘আমাদের বিদেশগামী কর্মীদের প্রি-পারচার ওরিয়েন্টেশন সঠিকভাবে হচ্ছেনা বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে। তাছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সচল করে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিতে হবে।’
এসময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





