শিক্ষা বোর্ড
এইচএসসিতে পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে অসঙ্গতির জন্য ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এইচএসসিতে পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে অসঙ্গতির জন্য ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্র (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরে এ নোটিশে দেয়া হয়।

‘অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় এক বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত বাস্তবসম্মত নয়’

‘অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় এক বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত বাস্তবসম্মত নয়’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিবৃতি

বিরূপ আবহাওয়ার মধ্যও এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের পাঠানো প্ৰতিবেদনের ওপর ভিত্তি করেই চট্টগ্রাম ব্যতীত অন্য সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয় বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়।

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনে শিক্ষামন্ত্রীর নির্দেশ

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনে শিক্ষামন্ত্রীর নির্দেশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন সকল পরীক্ষা কেন্দ্রে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার চালু হতে যাচ্ছে। তিনি বলেছেন, এই খাদ্য কর্মসূচিতে শিশুদের মাঝে যদি কোনো ধরনের পচা বা নিম্নমানের খাবার পরিবেশন করা হয়, তবে তার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে চাকরিচ্যুতিসহ কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।

বদলাচ্ছে শিক্ষাব্যবস্থা মূল্যায়ন, অভিন্ন প্রশ্নে হবে বোর্ড পরীক্ষা : শিক্ষামন্ত্রী

বদলাচ্ছে শিক্ষাব্যবস্থা মূল্যায়ন, অভিন্ন প্রশ্নে হবে বোর্ড পরীক্ষা : শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করতে চায় সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অভিন্ন প্রশ্নপত্রে। এছাড়া ক্লাস ওয়ানে নামমাত্র ভর্তি পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) চেয়ারম্যান ও সচিব পদে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এ বছর প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ৭৯ হাজার কম।

৩১ ডিসেম্বরের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

৩১ ডিসেম্বরের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠেয় অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে আছে মেয়েরা; পাসের হার ৫১.৫৪ শতাংশ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে আছে মেয়েরা; পাসের হার ৫১.৫৪ শতাংশ

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ-৫ ও পাসের হারে এবারো মেয়েরা এগিয়ে। ফল ঘোষণার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ঢোলের তালে তালে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন তারা। কাঙ্ক্ষিত রেজাল্ট করে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এজন্য পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীরা।

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়; পাসের হার ৪৮.৮৬ শতাংশ

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়; পাসের হার ৪৮.৮৬ শতাংশ

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশে। গত বছরের তুলনায় এ হার কমেছে ২২ দশমিক ২৯ শতাংশ। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকাল ১০টায় এ ফল ঘোষণা করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল আলম।

সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ

সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ এর সংখ্যা দুটোই কমেছে। এ বছর পাসের হার ৫১.৮৬ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ১৬০২ জন।

HSC Result 2025 : কোন বোর্ডে পাসের হার কত শতাংশ ও জিপিএ-৫ কতজন?

HSC Result 2025 : কোন বোর্ডে পাসের হার কত শতাংশ ও জিপিএ-৫ কতজন?

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।