সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এ ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল ওই দিন সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষাকেন্দ্র এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ্ধতিগুলোর বিস্তারিত:
১. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।
২. সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব-স্ব প্রতিষ্ঠান রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।
৩. পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান হতে, শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ঠিকানা এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।
৪. এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। এর জন্য এইচএসসি বোর্ডের নাম (প্রথম তিন বর্ণ) রোল ও বর্ষ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন— HSC Dha 123456 2025 লিখে ১৬২২২-তে পাঠাতে হবে।
তবে শিক্ষাবোর্ডসমূহ, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফল পাওয়া যাবে না বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের উপায় সম্পর্কেও বলা হয়। এর জন্য ওয়েবসাইটের (https://rescrutiny.eduboardresults.gov.bd) মাধ্যমে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর তারিখ পর্যন্ত আবেদন নেয়া হবে বলে জানানো হয়।


 Director-General Tedros Adhanom Ghebreyesus-320x167.webp)


