কুমিল্লায় পুকুর সেচে অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব

পুকুর সেচে অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব
পুকুর সেচে অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব | ছবি: এখন টিভি
0

কুমিল্লার সদর উপজেলায় কটকবাজার এলাকায় পুকুর সেচে তিনটি পিস্তল, একটি রিভলবার, দুইটি ওয়ান শুটারগান বিপুল পরিমাণ দা ছুরি ও চাইনিজ কুড়াল ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব কটকবাজার গ্রামে ভোর বেলা থেকে এই অভিযান চালায়।

বেশ কয়েকটি পিস্তল-বন্দুক এবং দুইটি বস্তা মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

আরও পড়ুন:

কটকবাজার কবরস্থানের ওই পুকুর পাড়ে শ্যালো মেশিন দিয়ে সেচযন্ত্রের মাধ্যমে পানি সরিয়ে নেয়া হয়।

মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘মঙ্গলবার ভোরবেলা থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমরা আপাতত সাদা বস্তা ও স্কচ স্টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি।’

নির্বাচনের নাশকতার উদ্দেশে এতগুলো এখানে রাখা হতে পারে হলেও ধারণা তাদের।

এসএস