Recent event

ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারী গ্রেপ্তার

কষ্টিপাথর, গ্রেপ্তার হওয়া ব্যক্তি
কষ্টিপাথর, গ্রেপ্তার হওয়া ব্যক্তি | ছবি: এখন টিভি
2

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩ এর রংপুরের একটি দল। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় র‌্যাব-১৩ পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার হওয়া লাল মিয়া শুখানপুখরী ইউনিয়নের মৃত ফজল হক মন্ডলের ছেলে।

আরও পড়ুন:

প্রেস বিজ্ঞাপ্তিতে র‌্যাব-১৩ জানান, মঙ্গলবার ভোর রাতে সিপিএসসি র‌্যাব-১৩ রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী ইউনিয়নে লাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় ৫২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার হওয়া আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১৩ পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার হওয়া কষ্টিপাথরের আনুমানিক বাজার মূল্য অন্তত এক কোটি টাকা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশে লুকিয়ে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মূর্তিটি বিক্রির পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

এসএস