আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এসময় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
সাইফুর রহমান বলেন, ‘রাঙামাটি সংসদীয় আসনে ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম হেলিসর্টি কেন্দ্র রয়েছে। যেগুলোতে যাতায়াতের সুযোগ রয়েছে সেই কেন্দ্রগুলোতে র্যাবের ২টি প্লাটুন কাজ করবে। পাশাপাশি সাদা পোশাকেও র্যাবের গোয়েন্দা সদস্যরা কাজ করবেন।’
এছাড়া একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য পুলিশ, র্যাব, আনসার-ভিডিপি, বিজিবি, সেনাবাহিনী সবাই একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।





