
কাবুলে চীনা রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলা, ইসলামিক স্টেটের দায় স্বীকার
আফগানিস্তানের কাবুলে চীনা রেস্টুরেন্টে বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। আইএসের আফগান শাখা একটি বিবৃতিতে জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীর মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু পেপার চাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু পেপার চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৯ জুন) রাতে উপজেলা সদরের পাঠানপাড়া মোড়ের এ ঘটনায় দুই ঘণ্টা সরাইল-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

ঈদ আনন্দ বঞ্চিত যুক্তরাজ্য প্রবাসীরা, জোরালো হচ্ছে ছুটির দাবি
ঈদে বিশ্ব মুসলিম উম্মাহ আনন্দঘন সময় পার করলেও, প্রতিবছরই আনন্দ থেকে বঞ্চিত হতে হয় যুক্তরাজ্যে বসবাসরত লাখো কর্মজীবী মুসলমানের। তাই এবার জোরালো হচ্ছে সরকারি ছুটির দাবি। আগে-পরে না হলেও, ধর্মীয় স্বাধীনতা ও কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করতে অন্তত ঈদের দিন ছুটি নিশ্চিতের আহ্বান বিশিষ্টজনদের।

ফরিদপুরে পরিবেশবান্ধব ‘সিটি ক্লিন’ প্রকল্পের উদ্বোধন
পরিবেশবান্ধব কাজের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও প্রকল্পের পরিধি ও মুনাফা বাড়ানো সম্ভব। উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘সিটি ক্লিন’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ ধারণা তুলো ধরা হয়। আজ (রোববার, ২৭ এপ্রিল) বিকেলে ফরিদপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আয়ারল্যান্ডে শক্ত অবস্থান তৈরি করছে প্রবাসী বাংলাদেশিরা
নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই আয়ারল্যান্ডে রেস্টুরেন্টসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে নিজেদের শক্ত অবস্থান দাঁড় করাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছেন নিজেদের।

জলপাই বাগানে মুরগির ছেড়ে সাইপ্রাসে অভিনব উদ্যোগ
ডিম দেয়া শেষ হলে খাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট ও বাজারে মুরগি বিক্রি করা হলেও এবার সাইপ্রাসে ঘটেছে ভিন্ন ঘটনা। মুরগিগুলো না খেয়ে ছেড়ে দেয়া হয়েছে একটি জলপাই বাগানে। যেখানে মুরগি উপভোগ করছে অবসর জীবন। জলপাইয়ের ফলন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখছে লেয়ার মুরগির দল।

হুমকির মুখে সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় চলনবিল ও হালতিবিল
হুমকির মুখে রয়েছে দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় নাটোরের চলনবিল ও হালতিবিল। বিলের মাঝে গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্ট, পার্ক, স্টেডিয়ামসহ সরকারি বিভিন্ন দালান। এ নিয়ে সম্প্রতি জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে চিঠি দিয়েছে নদী কমিশন। তবে বিল দু'টি রক্ষায় চলনবিল অঞ্চলকে সংকটাপন্ন ঘোষণার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর।

নরসিংদীতে প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান
নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠেছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে কর্মসংস্থান হয়েছে অন্তত ৫শ' মানুষের। দৈনিক লেনদেন হচ্ছে প্রায় ১০ লাখ টাকা। প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে অন্যান্য সময়ের তুলনায় শরৎ-হেমন্তে ভিড় বাড়ে প্রকৃতিপ্রেমিদের।

মনজুরুল হক: রেস্টুরেন্ট ব্যবসায় যার ধ্যানজ্ঞান
চট্টগ্রামের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বারকোড গ্রুপের চেয়ারম্যান মনজুরুল হক। বাবা নুরুল হকের মৃত্যুর পর নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে ও নতুন কিছু করার তাগিদে তিনি প্রথমে বারকোড নামে একটি কফি শপ প্রতিষ্ঠা করেন।

অবৈধ অভিবাসন প্রশ্নে আরও কঠোর হলো যুক্তরাজ্য
ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসন প্রশ্নে আরও কঠোর হলো স্টারমার প্রশাসন। সম্প্রতি যুক্তরাজ্যজুড়ে চালানো অভিযানে আটক হয়েছেন বাংলাদেশিসহ অন্তত ৮৫ জন অবৈধ অভিবাসী। এতে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশি কমিউনিটিতেও।

সিলেটে কমেছে পর্যটক, লোকসানের মুখে রেস্টুরেন্ট ব্যবসা
গত কয়েক বছরে সিলেটে রেস্টুরেন্ট ব্যবসার ব্যাপক প্রসার ঘটেছে। যোগ হয়েছে নানা বৈচিত্র্য। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কারফিউ থেকে শুরু করে ভাঙচুরের ঘটনায় ভাটা পড়েছে রেস্টুরেন্ট ব্যবসায়। আয় কমেছে প্রায় ৩০ শতাংশ। রেস্টুরেন্টের পরিবেশ পুনরায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের।

চট্টগ্রামে স্বাভাবিক হয়নি মার্কেট, ব্যাপক ক্ষতির শিকার ক্ষুদ্র ব্যবসায়ীরা
চট্টগ্রামে এখনও স্বাভাবিক হয়নি মার্কেট, শপিংমল আর রেস্টুরেন্টের বেচাকেনা। নিরাপত্তা শঙ্কায় মার্কেট-শপিংমলে ক্রেতা-বিক্রেতা কম। সেনাবাহিনীর পরামর্শে বেশিরভাগ মার্কেট-শপিংমলই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। গেল এক মাসে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান ব্যবসায়ী নেতাদের।