
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি আজ (শনিবার, ২ মে) সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে এ কথা বলেন।

ঝড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাছ পড়ে তিন ঘণ্টা বন্ধ ছিলো ট্রেন চলাচল
ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো প্রায় তিন ঘণ্টা। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরে, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ইঞ্জিন সংকটে তেলবাহী ওয়াগনের কার্যক্রমে স্থবিরতা; সমাধানের দাবির বিপরীতে কেবলই আশ্বাস!
যাত্রী পরিবহনের পাশাপাশি জ্বালানি তেল পরিবহনের সহজ ও সাশ্রয়ী মাধ্যম রেলপথ। তবে ইঞ্জিন সংকটে সারা দেশের মতো সিলেটেও তেলবাহী ওয়াগনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে দেখা দিয়েছে স্থবিরতা। তেলবাহী ওয়াগনগুলোতে দ্রুত নতুন ইঞ্জিন সংযোজনের দাবির বিপরীতে রেল কর্তৃপক্ষের আশ্বাস থাকলেও সুষ্পষ্ট কোনো পদক্ষেপ নেই।

ইরানে রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী ইরানের রেলপথ ও সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার দাবি, এসব অবকাঠামো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ব্যবহার করে আসছিল। যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুমিল্লার রেলপথে চুরির হিড়িক: ৫ কোটি টাকার ক্ষতি, হুমকিতে ট্রেন চলাচল
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বিভিন্ন স্টেশনের যন্ত্রাংশ ও মালামাল চুরির হিড়িক পড়েছে। এতে ঝুঁকিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। শুধু ময়নামতি রেলস্টেশন এলাকায় চুরি হয়েছে বৈদ্যুতিক সরঞ্জামসহ অন্তত পাঁচ কোটি টাকারও বেশি যন্ত্রাংশ। রেল কর্তৃপক্ষের দাবি, মামলা ও গ্রেপ্তার করেও চুরি থামানো যাচ্ছে না।

সিলেট-ঢাকা রুটে কাল থেকে চালু হচ্ছে ‘বিশেষ ট্রেন’
সিলেট-ঢাকা রুটে আগামীকাল সকাল থেকে একটি নতুন ট্রেন চলবে বলে জানিয়েছেন কুলাউড়া স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান। এরই মধ্যে ট্রেনটির টিকিট বিক্রিও শুরু হয়েছে বলেও নিশ্চিত করেন স্টেশন মাস্টার। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এ স্পেশাল ট্রেনটি।

তীব্র তুষারপাতে দুর্ভোগে যুক্তরাষ্ট্রবাসী, দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল
তীব্র তুষারপাতে গতকাল (শনিবার, ২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো দুর্ভোগে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। এদিন অন্তত দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে। সড়ক ও রেলপথের যোগাযোগেও নেমে এসেছে স্থবিরতা। ৬ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ডের পর রোববার ও সোমবারও ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। মিডওয়েস্ট এবং গ্রেটলেক অঞ্চল ছাড়াও বিভিন্ন জায়গায় হতে পারে বজ্রঝড় এবং বৃষ্টিও। নিউইয়র্কের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউজার্সিতেও।

সড়কভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়ায় রেল ও নৌপথ অবহেলিত থেকে গেছে: পরিকল্পনা উপদেষ্টা
ব্যবসায়ীদের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে সড়কভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার ফলে রেল ও নৌপথ অবহেলিত থেকে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাশ্রয়ী ও পরিবেশগত দিক বজায় রেখে যোগাযোগ ব্যবস্থায় নতুন কৌশলগত পরিবর্তন জরুরি বলেও মনে করেন তিনি।

বেনাপোল রেলপথে আমদানি ধস; এক বছরে কমেছে ২৯ হাজার মেট্রিক টন
গত বছরের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দরে রেলপথে আমদানি কমেছে ২৯ হাজার মেট্রিক টন। ৫ আগস্টের পর বাণিজ্যে একাধিকবার নিষেধাজ্ঞা, রেলের দুর্বল অবকাঠামো আর ভিসা জটিলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

কমলগঞ্জে রেললাইনে স্লিপার ফেলে দুর্ঘটনার চেষ্টা, অল্পের জন্য রক্ষা!
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের ওপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন।

নাটোর-১: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-বিক্ষোভ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা। আজ (বুধবার, ৫ নভেম্বর) বিকেলে গোপালপুর রেলগেট এলাকায় রেললাইনের ওপর শুয়ে পড়ে। এসময় কিছু সময়ের জন্য রেলপথ অবরোধ করে টিপুর সমর্থকরা।

নাঙ্গলকোটে বিএনপির মনোনয়নবঞ্চিতদের রেলপথ আটকে বিক্ষোভ
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ (বুধবার, ৫ নভেম্বর) বিকেলে নাঙ্গলকোট উপজেলার রেলস্টেশনে বিকেল সাড়ে ৪টা থেকে এক ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে।