যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
আলী জাফারিয়ান বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন যার মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু।