
ঈদে যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন করবে বিমান বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিমানের আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটের যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ। আজ (রোববার, ২৪ মে) সংস্থাটির মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদুল আজহায় নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিতে পূর্বাঞ্চল রেলে প্রস্তুত হচ্ছে ৯০টি ইঞ্জিন
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রস্তুত করা হচ্ছে ৯০টি লোকোমোটিভ (ইঞ্জিন)। এ ছাড়া বিশেষ ট্রেন ও বাড়তি কোচ যুক্ত করাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ও ঢাকা বিভাগের লোকোমোটিভ কারখানায় এসব ইঞ্জিন মেরামত ও প্রস্তুতের কাজ চলছে।

দ্বিগুণ খরচ, অর্ধেক আয়: মেগা প্রকল্পেও ঘুরছে না বাংলাদেশ রেলওয়ের ভাগ্যে
বিশ্বজুড়ে রেলওয়ে মানেই লাভজনক প্রতিষ্ঠান। ভারত থেকে শুরু করে চীন কিংবা জার্মানি, সবার মূলমন্ত্র একটাই; পণ্য পরিবহন থেকে লাভ করো, আর সেই লাভ দিয়ে যাত্রীসেবায় ভর্তুকি দাও। কিন্তু উল্টো পথে বাংলাদেশ রেলওয়ে। প্রতি ১০০ টাকা আয়ের বিপরীতে সংস্থাটি খরচ করছে ২০৯ টাকা! বিশাল সব মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও কেন রেলের ঝুলি শুধু লোকসানেই ভরছে?

যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশানাশক ওষুধ ছিটানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া প্রবেশ বন্ধ
বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২৪ ঘণ্টার জন্য যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি কারণে আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে আছে। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের।

মেট্রেরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
রাজধানীর মেট্রোরেল ব্যবহারে যাত্রীসেবা আরও সহজ করতে চালু হয়েছে অনলাইন রিচার্জ সুবিধা। এখন থেকে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ করা যাবে।

ঢাকা মেট্রোরেলের সময়সূচি, স্টেশন ও ভাড়ার তালিকা
ঢাকা মেট্রোরেল (Metro Rail) রাজধানী ঢাকার দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা, যা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) দ্বারা পরিচালিত ও মালিকানাধীন। বর্তমানে এটি এমআরটি লাইন-৬ (MRT Line-6) নামে পরিচিত, যা উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত। ২০২২ সালের ২৯ ডিসেম্বর এর কার্যক্রম শুরু হয়। দ্রুত ও আরামদায়ক পরিবহনের নতুন মাধ্যম হিসেবে নগরজীবনে এনে দিয়েছে স্বস্তির আধুনিক রেল সেবা। আজকের প্রতিবেদনে জানবো মেট্রোরেলের সময়সূচি, ভাড়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

আজ থেকে মেট্রোরেল চালু থাকছে এক ঘণ্টা বেশি, বাড়লো ৭ ট্রিপ
রাজধানীতে যাত্রীসেবার মান বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ (রোববার, ১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু করেছে ঢাকার এই গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। বাড়তি সময়ের ফলে দৈনিক ট্রিপের সংখ্যা বেড়েছে সাতটি।

২১ মে থেকে আবারো চালু হচ্ছে নভোএয়ার, ছাড়ের ঘোষণা
আগামী ২১ মে থেকে আবারো অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। যাত্রীরা আজ থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। নতুন এই খবরে টিকিটমূল্যে ১৫ শতাংশ ছাড়েরও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

সিলেট-ঢাকা রেলপথে দুর্ভোগের শেষ নেই
সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বলতে গেলেই প্রথমেই আসে ভোগান্তির কথা। জরাজীর্ণ রেললাইন, ভঙ্গুর সেতু আর নাজুক কোচ, এই নিয়েই চলছে সিলেট-আখাউড়া রেলপথের যাত্রীসেবা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। নানা সময়ে ডুয়েল গেজ বাস্তবায়নের পরিকল্পনা করলেও অর্থায়নের অভাবে সেটি আর পূরণ হচ্ছে না বলছেন রেলের মহাপরিচালক।

চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেন স্থায়ীসহ সীতাকুণ্ড রুটে কমিউটার ট্রেন চালুর দাবি
ব্রিটিশ আমলে চট্টগ্রামের আশপাশের জেলা উপজেলা ঘিরে জনপ্রিয় রেল নেটওয়ার্ক গড়ে তোলা হলেও অব্যবস্থাপনার কারণে তা বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় রেলের উন্নয়নে অংশীজন সভা করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। যেখানে অপরিচ্ছন্ন প্ল্যাটফর্ম ও কোচ, ওয়াগন স্বল্পতাসহ নানা অভিযোগ উঠে আসে। এছাড়া দাবি উঠেছে চট্টগ্রাম কক্সবাজার রুটের স্পেশাল ট্রেন স্থায়ী করাসহ দোহাজারী ও সীতাকুন্ড রুটে বন্ধ কমিউটার ট্রেন ফের চালুর।