Recent event

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া প্রবেশ বন্ধ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি: সংগৃহীত
2

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২৪ ঘণ্টার জন্য যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া কোনো সহযাত্রী বা ভিজিটর বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন:

একই সঙ্গে যাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এসএইচ