
ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ‘এর প্রেক্ষিতে আমরা যারা জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছি তাদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যার যার পরিধি থেকে জনকল্যাণে কাজ করতে হবে।’

ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা ও গাড়িচাপায় নিহত ৩
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন এবং অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন।

ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, গৃহহীন অসংখ্য পরিবার
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, সড়ক, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। এতে গৃহহীন হয়ে পড়েছে তিন উপজেলার অসংখ্য পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী প্রতিরক্ষা কাজ চলছে, তবে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
কিশোরগঞ্জ ও জামালপুর জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আইন থাকলেও প্রয়োগ নেই: শব্দ দূষণের ফাঁদে ময়মনসিংহ শহর
ময়মনসিংহে তীব্র যানজটের পাশাপাশি ভয়ঙ্কর শব্দ দূষণে অতিষ্ঠ নগরবাসী। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি যানবাহন চলায় সংকট আরও বাড়ছে। গবেষকরা বলছেন, শব্দ দূষণের সহনীয় মাত্রা ৬৫ থেকে ৭৫ ডেসিবলের চেয়ে কোথাও তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ ডেসিবল। এতে করে শ্রবণ শক্তি হারানোর পাশাপাশি স্নায়ু, হৃদরোগসহ নানান শারীরিক মানসিক রোগের ঝুঁকি বাড়ছে।

ময়মনসিংহে নিরাপত্তাকর্মী হত্যার এক মাস পর খুনিদের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার
ময়মনসিংহে বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তাকর্মী রাকিব রায়হানেকে ১৫ টুকরো করে নির্মম হত্যার ঘটনার এক মাসের বেশি সময় পর হত্যার সঙ্গে জড়িত দুই আসামি রাজু ও জিতুকে শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জে ৬৩৬ বস্তা সার মজুত; বিক্রেতার এক মাসের জেল ও অর্থদণ্ড
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে তিনটি গোডাউনে ৬৩৬ বস্তায় ৩১ দশমিক ৮ টন সার অবৈধভাবে মজুত রাখার অভিযোগে নূর-এ-আলম নামের এক খুচরা সার বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ২৪ আগস্ট) বেলা ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উচাখিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন।

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই। ভালো ফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। র্যাবের দাবি, চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দিনদুপুরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী স্বজনদের।