সারা দেশের মতো ২০২৫-২০২৬ অর্থবছরের দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি প্রকল্পের অংশ হিসেবে আজ (সোমবার, ১৬ মার্চ) বেলা ১২টায় ৫ দশমিক ৮ কিলোমিটার ভিত্তিপ্রস্তুর স্থাপন উদ্বোধন, বৃক্ষরোপন, ও সিংড়ার খালে মাছের পোনা অবমুক্ত করার পর খাল খননে অংশ নেন তিনি।
পরে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার নেতৃত্বে আগামী দিনগুলোতে সবগুলো বাস্তবায়ন করা হবে, তারই ধারাবাহিকতায় খাল খনন কর্মসূচি, ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদানসহ আরও বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে।’
আরও পড়ুন:
এদিকে দীর্ঘদিন পর খাল খননে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তারা জানান, খাল ভরাট হওয়ার কারণে প্রতি আমন মৌসুমে অন্তত ৫০০ থেকে ৬০০ একর আমন ধানের ক্ষেত প্রতি বছর তলিয়ে যেত।
খাল খননের ফলে এখন ফসল রক্ষার পাশাপাশি এ জনপদের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে এবং সেঁচের ব্যয় কমে আসবে বলেও মনে করেন তারা।





