সবথেকে বেশি সংকট এক লিটার, দুই লিটারের বোতলজাত সয়াবিন। খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে কেজিতে ৯টাকা।
এক সপ্তাহের ব্যবধানে ১৯৫ টাকা কেজির খোলা সয়াবিন এখন বিক্রি হচ্ছে ২০৪ টাকা। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন:
এছাড়া রসুন ও চিনির দাম বেড়েছে। চায়না রসুন কেজিতে ৭০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০টাকা। চিনির দাম কেজিতে বেড়েছে ২ টাকা। বিক্রি হচ্ছে ১০০টাকা কেজি।
এদিকে মসলার চাহিদা ও বিক্রি বাড়লের দাম আগের মতোই। বাজারে জিরা ৬০০টাকা, লং ১ হাজার ৫০০ টাকা এবং এলাচি ৪ হাজার ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।





