মোস্তাফিজুর রহমান
ফিজের দুর্দান্ত বোলিংয়ে রোমাঞ্চকর জয় করাচির

ফিজের দুর্দান্ত বোলিংয়ে রোমাঞ্চকর জয় করাচির

পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) দারুণ এক রোমাঞ্চকর জয়ে উড়ছে করাচি কিংস! শেষ দুই ওভারে দরকার ছিল ২৩ রান। চাপের মুহূর্তে বল হাতে ছিলেন দারুণ বোলিং করে মাত্র ৯ রান দেন মোস্তাফিজুর রহমান।

আইপিএল সম্প্রচারে আবেদন করলে আমরা সেটা ইতিবাচকভাবে দেখবো: তথ্যমন্ত্রী

আইপিএল সম্প্রচারে আবেদন করলে আমরা সেটা ইতিবাচকভাবে দেখবো: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য কোনো আবেদন করলে সেটা সরকার ইতিবাচকভাবে দেখবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। আমাদের দিক থেকে কোনো রাজনৈতিক বিবেচনা নেই, অর্থনৈতিকভাবে বিষয়টি কতটা লাভজনক সেটাই আমাদের বিবেচনা।

কাল পর্দা উঠছে পিএসএলের; বিদেশি লিগে প্রথমবারের মতো ৬ বাংলাদেশি

কাল পর্দা উঠছে পিএসএলের; বিদেশি লিগে প্রথমবারের মতো ৬ বাংলাদেশি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের পর্দা উঠতে চলেছে আগামীকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ)। জমকালো আয়োজনের এ ফ্রাঞ্চাইজি লিগের এই আসরে একসঙ্গে মাঠ মাতাবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। কোনো বিদেশি লিগে একইসঙ্গে এবারই প্রথমবারের মতো ছয়জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন।

পিএসএলের ১১তম আসরের জমকালো থিম সং প্রকাশ

পিএসএলের ১১তম আসরের জমকালো থিম সং প্রকাশ

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) বা পিএসএলের ১১তম আসরের দামামা বেজে উঠেছে। নতুন মৌসুমকে সামনে রেখে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে লিগের অফিসিয়াল থিম সং (Official theme song) ‘খেলেঙ্গে বিট পে’ (Khelenge Beat Pe) প্রকাশ করা হয়েছে। নতুন এই গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

পিএসএল ২০২৬ সূচি ঘোষণা: মোস্তাফিজ, রিশাদ ও নাহিদ রানাদের ম্যাচ কবে কখন?

পিএসএল ২০২৬ সূচি ঘোষণা: মোস্তাফিজ, রিশাদ ও নাহিদ রানাদের ম্যাচ কবে কখন?

ক্রিকেট প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) অবশেষে পাকিস্তান সুপার লিগ ২০২৬ (Pakistan Super League 11th Edition) এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এই সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে টি-টোয়েন্টি ক্রিকেটের এই জমজমাট লড়াই। এবারের আসরে প্রথমবারের মতো ৮টি দল (8 Teams in PSL) অংশ নিতে যাচ্ছে, যেখানে নতুন দুটি দল হলো—রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন কিংসমেন।

পিএসএলের  ৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, কোটি টাকার লড়াইয়ে রিশাদ-মোস্তাফিজ

পিএসএলের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, কোটি টাকার লড়াইয়ে রিশাদ-মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে এবার ভিন্ন ৩টি দলের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) সরাসরি চুক্তিতে (Direct Signing) ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে নাম লিখিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে। নিলাম থেকে চমক হিসেবে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন (Parvez Hossain Emon)-কেও দলে নিয়েছে তারা।

ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যকারিতা; নামের ভার নাকি কাজের যৌক্তিকতা?

ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যকারিতা; নামের ভার নাকি কাজের যৌক্তিকতা?

ক্রিকেটারদের কল্যাণে গঠন করা হলেও, বিপদে তাদের পাশে দাঁড়ানোর খুব বেশি নজির নেই কোয়াবের। আবার জাতীয় দল ও এর আশপাশের ক্রিকেটারদের বাইরে অন্যদের খোঁজও রাখে না সংগঠনটি। নামের ভারে ভারী হয়ে থাকা কোয়াব আসলেই কতটা ক্রিকেটারবান্ধব তা নিয়ে উঠছে প্রশ্ন।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ফিজ

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ফিজ

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। বছরজুড়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে সেরা ১১-তে এসেছে ফিজের নাম।

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়: বিসিবি

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়: বিসিবি

ভারতে নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনা— গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি। এদিকে আইসিসির মেইল নিয়ে করা ক্রীড়া উপদেষ্টার মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

আইসিসির নিরাপত্তা অভিযোগ ‘অযৌক্তিক’; ভারতের বাইরে খেলতে অনড় বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

আইসিসির নিরাপত্তা অভিযোগ ‘অযৌক্তিক’; ভারতের বাইরে খেলতে অনড় বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)কে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে তিনটি কারণে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ রয়েছে। ওই তিনটি হলো—দলে মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি এবং জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট।

চট্টগ্রামে নেই বিপিএলের কোনো ম্যাচ; বিসিবির সিদ্ধান্তের সমালোচনায় তামিম

চট্টগ্রামে নেই বিপিএলের কোনো ম্যাচ; বিসিবির সিদ্ধান্তের সমালোচনায় তামিম

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ইস্যুকে দুঃখজনক বললেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এক আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হয়ে তামিম জানালেন এ নিয়ে তার আক্ষেপের কথা। এছাড়া বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেয়া সিদ্ধান্তকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে চট্টগ্রামের মতো হাইস্কোরিং পিচে বিপেএলের কোনো ম্যাচ না রাখায় বিসিবির সিদ্ধান্তের সমালোচনা করতে একটুও ছাড় দেননি তামিম।

নিজ ইচ্ছাতেই বিপিএল থেকে সরে গেছেন রিধিমা

নিজ ইচ্ছাতেই বিপিএল থেকে সরে গেছেন রিধিমা

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে চলমান বিপিএল থেকে বাদ দেয়ার দাবি উঠলেও তা নাকচ করেছেন তিনি নিজেই। বরং নিজ ইচ্ছাতেই বিপিএল থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন এ উপস্থাপিকা।