
বাকস্বাধীনতা-মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীতে সরকার সচেষ্ট: স্পিকার
বাংলাদশের জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি।

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন জরুরি: টিআইবি
গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন নিশ্চিত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আলোচকরা। একইসঙ্গে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতায়ন রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: শাহে আলম
জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই তাই স্থানীয় সরকার নির্বাচনেও জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মইন খান ও বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ইসলামে বিক্ষোভের অনুমতি নেই, দাবি তালেবান সরকারের
আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা সম্পূর্ণ ইসলামি শরিয়াহ আইনসম্মত বলে দাবি করেছে তালেবান সরকার। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর কড়া সমালোচনার মুখে গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার কর্মী আইরিন জুবাইদা খান। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিকের মানবাধিকার সুরক্ষাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

বিগত সময়ে মানবাধিকার ও গুম প্রতিকার প্রতিরোধ আইন হ-য-ব-র-ল ছিলো: আইনমন্ত্রী
মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিকার প্রতিরোধ আইন বিগত সময় হ-য-ব-র-ল ছিলো এমন কথা উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘এ আইনগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।’ তাছাড়া মানবাধিকার কমিশন যেকোনো আইন লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে পারবে বলেও জানান তিনি। আজ (সোমবার, ২৪ আগস্ট) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যে প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলুপ্ত করলো লেবানন
লেবানন মৃত্যুদণ্ড বিলুপ্ত করে এই অঞ্চলে ইতিহাস তৈরি করেছে। গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) দেশটির পার্লামেন্ট এ আইন পাস করে বিদ্যমান সব মৃত্যুদণ্ডাদেশ যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। পার্লামেন্ট স্পিকারের কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

‘ভয় দেখাতেই ইরানে বাড়ছে মৃত্যুদণ্ড’, বললেন ভলকার তুর্ক
চলতি বছর ইরানে জাতীয় নিরাপত্তার অভিযোগে অন্তত ৫৬ জনকে ফাঁসি দেয়া হয়েছে। এদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে গত জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগ ছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এ কথা জানিয়েছেন।

দমন-পীড়ন আর অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত তিউনিসিয়া
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের নাটকীয়ভাবে ক্ষমতা দখলের পাঁচ বছর পার হয়েছে। ২০১১ সালের ঐতিহাসিক বিপ্লবের পর আরব অঞ্চলজুড়ে যে আশার সঞ্চার হয়েছিল, তার অতি সামান্যই এখন অক্ষত রয়েছে। বিপ্লবের পর নতুন সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার রূপরেখা তৈরিতে জনগণের যে অংশগ্রহণ ছিল, তা প্রায় হারিয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদ উসকে দিলে আইনি ব্যবস্থা নেবে চীন
চীনের নতুন ‘জাতিগত ঐক্য’ (এথনিক ইউনিটি) আইনের বিরোধিতা করলে বিদেশের মাটিতে থাকা ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করার অধিকার বেইজিংয়ের রয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ চীনা কর্মকর্তা। আজ (বুধবার, ২৪ জুন) তিনি দাবি করেছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সংগতিপূর্ণ, বৈধ এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আচরণের পরিবর্তন না হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সরবে না: ইইউ
ইরানের আচরণের ‘বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য’ পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। গতকাল (সোমবার, ১৫ জুন) ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আনাদোলু সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।