
পঞ্চগড়ে পুরনো কাপড়ের বস্তায় মিললো ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
পঞ্চগড়ে পুরনো কাপড়ের বস্তার ভেতরে ১২ কেজি গাঁজা বহনকালে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাতে জেলার বোদা উপজেলা সদরের বাইপাস মোড়ের মডেল মসজিদ সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সঙ্গে গোলাগুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বিদেশি পিস্তলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির (৩৫) ও আনোয়ার ইউসুফ (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ (শনিবার, ২৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫
রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানার যৌথ অভিযান এবং রাজপাড়া থানার একক অভিযানে মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ (শনিবার, ৬ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।

ঠাকুরগাঁওয়ে বিপুল টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে ৭শ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুলাল (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। আজ (সোমবার, ১৮ মে) সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজারে ৪০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী
মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান; মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাত থেকে শুরু হওয়া অভিযান চলে আজ (শুক্রবার, ৬ মার্চ) সকাল পর্যন্ত। রাতভর সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।

যৌথবাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৫৭
বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে গত ২৫ ডিসেম্বর থেকে আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) পর্যন্ত সারা দেশে মোট ১৫৭ জন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

১৮ থেকে ২৫ ডিসেম্বর যৌথবাহিনীর অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২১
সারা দেশে ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ২১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফরিদপুরে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল গ্রেপ্তার
ফরিদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেলকে। গতকাল (রোববার, ২০ জুলাই) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৮০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

যশোরে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
যশোরে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আজ (মঙ্গলবার, ৩ জুন) সকালে শার্শা উপজেলার নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটের নবাব বিরিয়ানি হাউজের সামনে মহাসড়কে প্রাইভেট কার তল্লাশিকালে তাদের আটক করা হয়।