
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার: প্রবাসী কল্যাণপ্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত বাহরাইনে ১ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ জন ও সৌদি আরবে ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন, এরমধ্যে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪ জনের মত আহত প্রবাসীদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করছে সংশ্লিষ্ট দূতাবাসগুলো।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় চট্টগ্রামে আরও ৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আরও নতুন ৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গেলো ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মোট ২৫ টি ফ্লাইট বাতিল হলো।

চুক্তি করাই ইরানের জন্য মঙ্গলজনক— তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
২০০৩ সালে ইরাক আক্রমণের পর ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আব্রাহাম লিংকনের পর এরইমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে দ্বিতীয় বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড। সেইসঙ্গে তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি করাই ইরানের জন্য মঙ্গলজনক। এ অবস্থায় দুই-তিন দিনের মধ্যে খসড়া প্রস্তাব প্রস্তুত করা হবে বলে বার্তা ইরানের।

ইরানের বন্দর আব্বাসে রুশ রণতরী, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা
ইরানের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে রণতরী পাঠিয়েছে রাশিয়া। এরই মধ্যে বন্দর আব্বাসে পৌঁছেছে ‘স্টোইকি’ নামের রুশ স্টেরেগুশচি-ক্লাস রণতরীটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে বহু শক্তির সামরিক উপস্থিতি জোরদার হচ্ছে মধ্যপ্রাচ্যে।

মধ্যপ্রাচ্যে আজ শাবানের চাঁদের সন্ধান, কবে পবিত্র শবে বরাত?
রমজানের আগাম বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে পবিত্র শাবান মাস (Month of Shaban)। আজ (রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬) মধ্যপ্রাচ্যের আকাশে ১৪৪৭ হিজরি সনের অষ্টম মাসের চাঁদ দেখার (Moon Sighting) ওপর নির্ভর করছে মহিমান্বিত শবে বরাত (Shab-e-Barat) বা 'লাইলাতুল বারাআত'-এর দিনক্ষণ। যদিও আজ সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তবুও কোটি কোটি মুসলিম উম্মাহর চোখ এখন পশ্চিম আকাশে।

দক্ষতা ঘাটতিতে সংকুচিত হচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, শ্রমিক তৈরিতে পিছিয়ে বাংলাদেশ
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বৈদেশিক আয়। কোটি প্রবাসীর হাত ঘুরে আসছে এ রেমিট্যান্স। কিন্তু দক্ষতার অভাবে বৈশ্বিক শ্রমবাজার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। কিছু দেশ ইতোমধ্যে বন্ধ করেছে শ্রমিক ভিসা। বিশ্বে দক্ষকর্মীর চাহিদা থাকলেও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের শ্রমিক তৈরিতে এখনো পিছিয়ে বাংলাদেশ। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বাধ্যতামূলক করতে হবে কারিগরি ও কর্মমুখী শিক্ষা।

যুদ্ধ বন্ধে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প
বিস্ফোরণে কাঁপছে তেহরান। ইরানের সেন্ট্রিফিউজ ও অস্ত্র উৎপাদনে আঘাত হানার দাবি ইসরাইলের। সংঘাতের ষষ্ঠ দিনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৫ জন। যুদ্ধ বন্ধে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ট্রাম্প। ইসরাইলের সমর্থনে এরই মধ্যে রণতরির পর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমানের বহর। প্রতিক্রিয়ায় ‘যুদ্ধ শুরু’ বলে সামাজিক মাধ্যম এক্সে মন্তব্য খামেনির। আজও (বুধবার, ১৮ জুন) ইসরাইলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হাইপারসনিক ফাত্তাহ মিসাইল লক্ষ্যে আঘাত হেনেছে বলে দাবি তেহরানের।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় তীব্র শীতের প্রভাব
তীব্র শীত, তুষারপাত আর ভারি বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। শীতের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ও পূর্ব এশিয়ায়। ভারতের নয়াদিল্লিতে ঘন কুয়াশার কারণে বাড়ছে বিলম্বিত ফ্লাইটের সংখ্যা, বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবাও। পাকিস্তানের লাহোর ও পাঞ্জাবের কয়েকটি এলাকায় তীব্র শীতের মধ্যেই ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শীতাকালীন ঝড় ও শৈত্য প্রবাহের কবলে পড়ার শঙ্কায় আছে যুক্তরাষ্ট্রও।

ইসরাইলি ভূখণ্ডে ইরানের সম্ভাব্য অভিযান ঘিরে বাড়ছে উত্তেজনা
ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের সম্ভাব্য অভিযান ঘিরে বাড়ছে উত্তেজনা। এপ্রিল ও অক্টোবরের হামলা থেকেও এবারের হামলাটি শক্তিশালী হতে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে দেশটির সেনাবাহিনীও যোগ দিতে পারে এবার। তেহরানের হামলার পর তেল আবিব পাল্টা হামলা চালালে আরেক যুদ্ধের ফ্রন্টলাইন তৈরির শঙ্কা মধ্যপ্রাচ্যে।

মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসে যাত্রীদের আসন চাহিদা বেড়েছে ৪.৪ শতাংশ
চলতি বছরের সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলোতে যাত্রীদের আসন চাহিদা ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে ইরান
প্রতিরক্ষা খাতে ২০০ শতাংশ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা ইরানের। ১০ বছরে প্রতিরক্ষায় ৩৪ শতাংশ বরাদ্দ বাড়লেও ব্যয়ের দিক থেকে মধ্যপ্রাচ্যের শীর্ষ তিনে নেই তেহরান। বিশ্লেষকদের ধারণা, বিপুল অর্থ ব্যবহার হতে পারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন তৈরির ক্ষেত্রে। পাশাপাশি দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নও করার সম্ভাবনা রয়েছে।