বিপিএল
বিপিএলে ফিক্সিং বিতর্ক: মার্শালের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন, সিদ্ধান্তহীনতায় বিসিবি

বিপিএলে ফিক্সিং বিতর্ক: মার্শালের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন, সিদ্ধান্তহীনতায় বিসিবি

দ্বাদশ বিপিএলের ড্রাফটের আগে অ্যালেক্স মার্শালের ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমার পর ৯ ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়। প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও তারা দোষী নাকি নির্দোষ- এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। এদিকে সম্প্রতি ফিক্সিং ইস্যুতে তিনজনকে শাস্তি দেওয়ার পর বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট জানিয়েছে, আরও কয়েকজনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে।

দেড় দশক পর বিপিএলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি; স্বাগত জানাতে প্রস্তুত বিসিবি

দেড় দশক পর বিপিএলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি; স্বাগত জানাতে প্রস্তুত বিসিবি

বিপিএল মাঠে গড়াতে দিতে চায় নি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আলোচনার টেবিলে বিসিবির প্রতিনিধি দলকে অসহযোগিতা করেছিলেন তৎকালীন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। সেই সঙ্গে, বিপিএলে যুক্ত হওয়া ভারতীয়দের হয়রানি করা হয়েছিল বলেও দাবি তার। তবে, দীর্ঘ প্রায় দেড় দশক পর বিপিএলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের স্বাগত জানাতে প্রস্তুত বিসিবি।

ফিক্সিং ইস্যুতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি: তামিম ইকবাল

ফিক্সিং ইস্যুতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি: তামিম ইকবাল

যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতেই বিপিএলের ফিক্সিং ইস্যুতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি, এমন দাবি করেছে তামিম ইকবাল। এর আগে বিপিএল আয়োজনে বোর্ডকে চাপ দিলেও এবার নিজে উল্টোপথে হাঁটার কারণও জানিয়েছেন বোর্ড সভাপতি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধির পাশাপাশি নতুন টুর্নামেন্টের আভাসও দিয়েছেন তিনি।

ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ সদস্য সাময়িক বহিষ্কার

ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ সদস্য সাময়িক বহিষ্কার

আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বিসিবির ৩ জন সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাময়িক বহিষ্কারাদেশ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘বিপিএল’ ইস্যুতে নিজের দেয়া পরামর্শ বাস্তবায়ন করলেন তামিম

‘বিপিএল’ ইস্যুতে নিজের দেয়া পরামর্শ বাস্তবায়ন করলেন তামিম

সঠিকভাবে চালাতে না পারলে প্রয়োজনে এক বছর বিপিএল স্থগিত করা উচিত। গত বছরই ‘এখন টেলিভিশনে’ দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। বিপিএলকে লাভজনক করার উপায়ও বাতলে দিয়েছিলেন তিনি। বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় বিপিএল স্থগিতের ঘোষণা এরই মধ্যে দিয়েছেন তামিম। আবারও আসরটিকে মাঠে ফেরাতে পারবেন তো?

বিপিএল না হওয়ার শঙ্কায় কোয়াব, ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় আলাদা পরিকল্পনার দাবি

বিপিএল না হওয়ার শঙ্কায় কোয়াব, ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় আলাদা পরিকল্পনার দাবি

বিপিএল ইস্যুতে দলগুলোর মালিকপক্ষের পর এবার ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কণ্ঠেও একই সুর। বিপিএল শুরুর আগে প্রয়োজনীয় সব সংস্কারে বিসিবির ভাবনা মানলেও স্বার্থ রক্ষায় আলাদা টুর্নামেন্টের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান ক্রিকেটাররা।

বিপিএলে দীর্ঘস্থায়ী পরিকল্পনা ও নতুন ক্যালেন্ডারের দাবি ফ্র্যাঞ্চাইজিগুলোর

বিপিএলে দীর্ঘস্থায়ী পরিকল্পনা ও নতুন ক্যালেন্ডারের দাবি ফ্র্যাঞ্চাইজিগুলোর

এ বছর বিপিএল না হওয়ায় হতাশ হলেও ক্রিকেটের স্বার্থে বিসিবির সিদ্ধান্ত মেনে নিতে রাজি ঢাকা, রাজশাহী ও রংপুরের ফ্র‍্যাঞ্চাইজি। নতুন সংস্কারে দলগুলোর দাবি দীর্ঘস্থায়ী পরিকল্পনার পাশাপাশি ভালো একটি ক্যালেন্ডার। এদিকে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কমাতে মিলেছে নতুন টুর্নামেন্টের ইঙ্গিতও।

এ বছর বিপিএল আয়োজন সম্ভব নয়: তামিম

এ বছর বিপিএল আয়োজন সম্ভব নয়: তামিম

জোড়াতালি দিয়ে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আয়োজন করার অপরাগতা আগেই জানিয়েছিলেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি তামিম ইকবাল। শেষ পর্যন্ত এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তামিম।

বিপিএলকে বাণিজ্যিক মডেলে আনতে চায় বিসিবি

বিপিএলকে বাণিজ্যিক মডেলে আনতে চায় বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বাণিজ্যিক মডেলে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি ও বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা। সেই সঙ্গে উপযুক্ত ফ্র্যাঞ্চাইজ না পেলে বিপিএল না হওয়ারও আভাস দিলেন তিনি।

পিছিয়ে গেলো নারী বিপিএল: নতুন সূচি ও ভেন্যু ঘোষণা

পিছিয়ে গেলো নারী বিপিএল: নতুন সূচি ও ভেন্যু ঘোষণা

দেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করে গত মাসে নারী বিপিএল (Women's BPL) বা ওম্যানস বিপিএল (WBPL) আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এলো বড় পরিবর্তনের খবর। প্রথম আসরের সূচি প্রায় তিন মাস পিছিয়ে আগামী জুলাই মাসে নির্ধারণ করা হয়েছে। একই সাথে ভেন্যুর তালিকায় যুক্ত হয়েছে নতুন চমক—বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম (Shaheed Chandu Stadium)।

পিছিয়েছে নারী বিপিএল, নতুন তারিখ নির্ধারণ

পিছিয়েছে নারী বিপিএল, নতুন তারিখ নির্ধারণ

আগামী ৪ এপ্রিল নারী বিপিএল শুরুর কথা থাকলেও পিছিয়ে যাচ্ছে এ টুর্নামেন্ট। এর পরিবর্তে আগামী ১০ জুলাই শুরু হবে নারী ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টটির প্রথম আসর। গতকাল (বুধবার, ১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

ফিক্সিংয়ের অভিযোগ দ্রুত সমাধানের দাবি বিজয়ের

ফিক্সিংয়ের অভিযোগ দ্রুত সমাধানের দাবি বিজয়ের

ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় বিপিএলের ১২ তম আসর খেলতে পারেননি এনামুল হক বিজয়। তবে এখনও কোনো সুনির্দিষ্ট প্রমাণ জনসম্মুখে পেশ করতে পারেনি বিসিবির দুর্নীতিদমন কমিশন। দোষী হলে তাড়াতাড়ি যাতে অপরাধের প্রমাণ দেয় বিসিবি অন্যথায় অপবাদ থেকে মুক্তি চান জাতীয় দলের এই উইকেট রক্ষক ব্যাটার।