
আগামী বছর করপোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে আসবে: এনবিআর চেয়ারম্যান
আগামী বছর করপোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে চলে আসবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। কর হয়রানি কমাতে নানা উদ্যোগের কথাও জানান তিনি।

স্মার্ট নবায়নযোগ্য বিদ্যুৎ নিশ্চিতে ৩২.৮২ বিলিয়ন ডলারের রোডম্যাপ উপস্থাপন
বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে ‘শূন্য কৃষি জমি’ ব্যবহারভিত্তিক প্রাক্কলনের মাধ্যমে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলারের বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগে জ্বালানি সার্বভৌমত্ব অর্জন করে বিশ্ববাজারের মূল্যের অস্থিরতা থেকে অর্থনীতির সুরক্ষা প্রদানের রোডম্যাপ দেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি-তুরস্ক-গাম্বিয়ার মন্ত্রীদের সাক্ষাৎ
সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সৌদি, তুরস্ক ও গাম্বিয়ার মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে বৈঠকে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি উপস্থিত ছিলেন।

আধুনিকায়নের জেরে মিশরে বন্ধ হচ্ছে ১৫০ বছরের ট্রাম ঐতিহ্য
আধুনিক গণপরিবহন ব্যবস্থা এবং সড়ক ও রেল নেটওয়ার্ক পুনর্গঠনের জেরে মিশরে বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম চলাচল। আলেকজান্দ্রিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ট্রামের দীর্ঘ রেললাইনগুলোও উঠে যাচ্ছে। হারাতে বসেছে মিশরের দেড়শো বছরের ঐতিহ্য। এ ট্রামগুলো ছিলো নগরবাসীর জন্য সাশ্রয়ী গণপরিবহন। তবে কর্তৃপক্ষ বলছে সংস্কারের ফলে কমবে যানজট বাড়বে যাত্রী ধারণ ক্ষমতা।

এশিয়ায় মাইক্রোসফটের সবচেয়ে বড় বিনিয়োগ পেতে যাচ্ছে ভারত
মাইক্রোসফট ভারতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাহী সত্য নাডেলা। এটাই এশিয়ায় মাইক্রোসফটের সবচেয়ে বড় বিনিয়োগ।

বিনিয়োগ পরিবেশের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম বৈঠক যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত প্রচেষ্টায় দেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের কথা জানানো হয়েছে। গতকাল (রোববার, ২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হয় এ সমন্বয় কমিটির সভা।

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: প্রাধান্য পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি
প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তার এ সফর থেকে প্রত্যাশাও অনেক। ড. ইউনূসের এবারের সফরের আলোচনার অন্যতম এজেন্ডা দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন ও আসিয়ানের সদস্য প্রাপ্তিতে মালয়েশিয়ার সমর্থন আদায়। এছাড়া ৬টি সমঝোতা সইয়ের কথাও রয়েছে।

‘আগামীতে আমলাতন্ত্র থেকে বের হয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রণ করবে প্রকৃত ব্যবসায়ীরা’
আগামী দিনে দেশের পুঁজিবাজারকে বিএনপি দলীয়ভাবে ধারণ করবে, আমলাতন্ত্র থেকে বের হয়ে এ বাজার নিয়ন্ত্রণ করবে প্রকৃত ব্যবসায়ীরা—বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লুতে স্টক এক্সচেঞ্জ আয়োজিত ‘কমোডিটি ডেরিভেটিভস ও এর ব্যবসায়িক সম্ভাবনা’— শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রে উৎপাদন-গবেষণায় ৫০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা অ্যাস্ট্রাজেনেকার
২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে উৎপাদন ও গবেষণা সক্ষমতা সম্প্রসারণে ৫০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা হাতে নিয়েছে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। ট্রাম্পের শুল্কনীতির প্রতিক্রিয়ায় বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিল ওষুধ কোম্পানিটি।

চীন-বাংলাদেশ চুক্তিতে বিনিয়োগ অঙ্গীকার ছাড়িয়েছে কয়েক বিলিয়ন ডলার
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত আগস্ট থেকে ২০টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এতে মোট প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলেও জানান তিনি। আজ (বুধবার, ৯ জুলাই) সকালে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন সেমিনারে তিনি এ কথা বলেন।

এলডিসি উত্তরণ: বিদেশি বিনিয়োগ সম্ভাবনা বনাম রপ্তানি চ্যালেঞ্জ, প্রস্তুতি কতটা
২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ বাড়বে। তবে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ববাজারে পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানিপণ্য ও শিল্পে ভর্তুকি দেয়ার সুবিধা কমাতে হবে। সেক্ষেত্রে বেশকিছু কিছু কৌশল নেয়া গেলে সহজেই এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

ভিসা চালুতে অগ্রগতির জন্য আমিরাতকে ধন্যবাদ ড. ইউনূসের
বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগতও জানিয়েছেন তিনি।