
বায়ু দূষণে আজ বিশ্বে শীর্ষে ঢাকা
বিশ্বে বায়ু দূষণের তালিকায় আজ শীর্ষে রাজধানী ঢাকা। রোববার সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৩১২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা শহর।

বায়ু দূষণের তালিকায় আজ তৃতীয় অবস্থানে ঢাকা
বায়ু দূষণের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সোমবার (১৯ জানুয়ারি) সকালের তথ্য অনুযায়ী, ২৭২ স্কোর নিয়ে ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে আছে ঢাকার বাতাস।

বায়ু দূষণের কবলে দিল্লিবাসী; কৃত্রিম বৃষ্টিপাতের কথা ভাবছে সরকার
সুপ্রিম কোর্টের আদেশ না মেনে আতশবাজি পোড়ানোয় বায়ু দূষণের কবলে দিল্লিবাসী। স্থানীয় সময় আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকাল নাগাদ দিল্লীর বিভিন্ন স্থানের গড় বায়ুমান ৩০০ ছাড়িয়েছে। শহরবাসীকে স্বস্তি দিতে মেঘ বীজের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাতের কথা ভাবছে রেখা গুপ্তার সরকার। শুধু দিল্লী নয়, বিষাক্ত বাতাসে আচ্ছন্ন পাকিস্তানের লাহোরও। এরই মধ্যে বাতাসের মান কমে যাওয়ায় ভারতের দীপাবলিতে বাজি পোড়ানোকে দায়ী করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান ৬৫ লাখ টাকা জরিমানা
বায়ু দূষণ বন্ধে শেরপুর সদর ও নকলা উপজেলায় অবৈধ ১১টি ইটভাটায় ৬৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

'স্মগি' আবহাওয়ায় দিল্লি বিমানবন্দরে ৩০০ এর বেশি ফ্লাইট বিলম্ব
স্মরণকালে সবচেয়ে মারাত্মক বায়ু দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ধোঁয়া আর কুয়াশার 'স্মগি' আবহাওয়ার কারণে গোটা রাজ্যে বিলম্বিত হয়েছে ৩০০ এর বেশি ফ্লাইট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালেও দিল্লির বাতাসের মান 'মারাত্মক ক্ষতিকর' ক্যাটাগরিতে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া দপ্তর। যদিও, বাতাসের গুণগতমান পুনরুদ্ধারে 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান' বা জিআরএপি-থ্রি- এর তৃতীয় ধাপের কাজ স্থগিত করেছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোপাল রাই।

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর-নয়াদিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে লাহোর, দ্বিতীয় অবস্থানে নয়াদিল্লি। বায়ু মানের অবস্থা বিপজ্জনক হওয়ায় প্রতিনিয়তই অসুস্থ হচ্ছেন দুই শহরের বাসিন্দারা। সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা নেয়া হলেও এখনও অনুপস্থিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

এবারের বাজেটেও বাড়ছে না পরিবেশ খাতের বরাদ্দ!
বাজেটে তুলনামূলক বাড়ছে না পরিবেশ খাতের বরাদ্দ। তথ্য অনুযায়ী, মোট বাজেটের আকার যে হারে বাড়ছে, পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট বাড়ছে না সে তুলনায় একটুও। অর্থনীতিবিদ ও পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন রোধে বরাদ্দ না বাড়ালে স্মার্ট বাংলাদেশ অর্জন সম্ভব নয়।

'তাপপ্রবাহ নিয়ন্ত্রণে বনায়ন ও জলাশয় বাড়াতে কাজ করবে মন্ত্রণালয়'
তাপপ্রবাহ নিয়ন্ত্রণে ঢাকায় বনায়ন ও জলাশয় বাড়াতে স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে পরিবেশ মন্ত্রণালয় সমন্বিত কাজ শুরু করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ (মঙ্গলবার, ৪ জুন) সকালে সচিবালয়ে পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহাজের ইঞ্জিন থেকে তৈরি কার্বনকে চুনাপাথরে রূপ
বায়ু দূষণের বদলে আবাসনসহ বিভিন্ন খাতের কাঁচামাল হিসেবে চাহিদা মেটাতে পারবে কার্বন ডাই অক্সাইড। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এমন উদ্ভাবনের দাবি যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের। প্রথম ধাপে জাহাজ থেকে নির্গত ধোঁয়া চুনাপাথরে রূপ দেয়ার সফল পরীক্ষাও চালিয়েছে উদ্ভাবকরা।

পোড়া ইট ব্যবহার বন্ধের পরিকল্পনা সরকারের
পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর তাগিদ

ধোলাইখালে ধুলায় মারাত্মক বায়ু দূষণ
বেশ কয়েকবছর ধরে বেহাল অবস্থা পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক ধোলাইখালের। আর এক বছর ধরে এটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি শুরু
দূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩০ জুন পর্যন্ত।