বালেন্দ্র শাহ
নেপালের ভয়াবহ বন্যা বিশ্ববাসীদের জন্য এক চরম সতর্কবার্তা; জাতিসংঘে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের ভয়াবহ বন্যা বিশ্ববাসীদের জন্য এক চরম সতর্কবার্তা; জাতিসংঘে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ধসে অন্তত ১,৪০০ মানুষের প্রাণহানির ঘটনাকে ত্বরান্বিত জলবায়ু সংকটের বিরুদ্ধে বিশ্ববাসীর জন্য এক ‘চরম সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার সময় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার আমূল পরিবর্তনের কড়া দাবি জানান তিনি।

নেপালে বন্যা বিপর্যয়: জরুরি অবস্থা ঘোষণা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা দাবি প্রধানমন্ত্রীর

নেপালে বন্যা বিপর্যয়: জরুরি অবস্থা ঘোষণা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা দাবি প্রধানমন্ত্রীর

তিব্বত ও নেপাল সীমান্তে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে সীমান্তের ধ্বংসযজ্ঞের চিত্র উঠে আসলেও হতাহত কিংবা স্থানীয় বাসিন্দাদের ওপর প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বেইজিং। তবে সীমান্তের অপর পাশে নেপালের নুওয়াকোট ও রাসুওয়া জেলায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপাল-তিব্বতের পাহাড়ি ঢলে প্রাণহানি ১১০০ ছাড়িয়েছে, শনাক্ত হয়নি ৯৬ শতাংশ

নেপাল-তিব্বতের পাহাড়ি ঢলে প্রাণহানি ১১০০ ছাড়িয়েছে, শনাক্ত হয়নি ৯৬ শতাংশ

নেপাল-তিব্বত সীমান্তে বিধ্বংসী পাহাড়ি ঢলে প্রাণহানির সংখ্যা ১১০০ ছাড়িয়েছে; এখনও শনাক্ত হয়নি ৯৬ শতাংশের পরিচয়। মরদেহের ডিএনএ সংগ্রহ আর ফরেনসিকের জন্য নতুন বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন। উদ্ধারকাজে গতি আনতে নেপালে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার একটি উদ্ধারকারী দল। এদিকে, নেপালের প্রধানমন্ত্রী আবারও স্মরণ করিয়ে দিয়েছেন, অনুদান নয়, বৈশ্বিক সহায়তা এবং সমন্বিত উদ্যোগ চায় কাঠমাণ্ডু।

নেপাল-তিব্বতের বন্যায় নিহত হাজার ছাড়ালো

নেপাল-তিব্বতের বন্যায় নিহত হাজার ছাড়ালো

নেপাল-তিব্বতের বন্যায় নিহত ১ হাজার ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে নিহতের সংখ্যা ৯৮৭ জনে পৌঁছেছে এবং ৫৮৩ বিদেশি নাগরিকসহ নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

নেপালে হিমবাহ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৮৯; ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা

নেপালে হিমবাহ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৮৯; ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা

নেপালে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে পৌঁছেছে। কাদার স্তূপ ও ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানে নামানো হয়েছে সেনা ও পুলিশসহ ১৩ হাজারের বেশি সদস্য। এর মধ্যেই চীনের সীমান্তসংলগ্ন এলাকায় ভোতে কোশি নদীতে নতুন করে হ্রদ তৈরি হওয়ায় দ্বিতীয় দফায় প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুর্নীতির তদন্তের মুখে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা

দুর্নীতির তদন্তের মুখে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ছয় মাস আগে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পর এই প্রথম দেশে ফিরলেন তিনি। তুরুস্কের টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এবার জেন-জিরা প্রধানমন্ত্রী বালেন্দ্রর পদত্যাগ চায়, উত্তাল নেপাল

এবার জেন-জিরা প্রধানমন্ত্রী বালেন্দ্রর পদত্যাগ চায়, উত্তাল নেপাল

নেপালে নিজেদের সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছে জেন-জিরা। তরুণ নেতাদের ধরপাকড় ও তরুণের আত্মহত্যা ঘিরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। দুই আন্দোলনকারীর মৃত্যু ঘিরে বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। বস্তিবাসীদের পুনর্বাসন ঘিরে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্টের জেরে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ পদে নিয়োগ দেন।

র‌্যাপার থেকে নেপালের নতুন সরকারপ্রধান বালেন্দ্র শাহ

র‌্যাপার থেকে নেপালের নতুন সরকারপ্রধান বালেন্দ্র শাহ

প্রায় চার বছরের রাজনৈতিক ক্যারিয়ারে নেপালের নতুন সরকারপ্রধান জনপ্রিয় র‌্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। গানের তালে তালে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ২০২৫ সালের জেন-জি আন্দোলনে সমর্থন দিয়ে অল্প সময়ের মাঝেই নেপালি তরুণদের আইডল বনে যান বালেন্দ্র শাহ। এছাড়া মেয়রের দায়িত্ব পালনের সময়ে জনকল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে ভোটারদের মন জয় করেন বালেন্দ্র।

নেপালে ভোটগ্রহণ শেষে চলছে গণনা; এগিয়ে জেন-জি সমর্থিত বালেন্দ্র শাহ

নেপালে ভোটগ্রহণ শেষে চলছে গণনা; এগিয়ে জেন-জি সমর্থিত বালেন্দ্র শাহ

গণ-অভ্যুত্থানের ৬ মাস পর নির্বাচিত সরকার গঠনের পথে নেপাল। এগিয়ে জেন-জি সমর্থিত বালেন্দ্র শাহ ও তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এখনও চলছে ভোট গণনা। চলমান রাজনীতি ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে আশার আলো জাগাচ্ছে এ নির্বাচন।

নির্বাচনে কর্মসংস্থানের প্রতিশ্রুতি; তবু দেশ ছাড়ছেন নেপালের তরুণরা

নির্বাচনে কর্মসংস্থানের প্রতিশ্রুতি; তবু দেশ ছাড়ছেন নেপালের তরুণরা

নির্বাচনের আগে নেপালের রাজনৈতিক দলগুলোর দেয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতিতেও ভরসা পাচ্ছেন না বেকার তরুণরা। ফলে ভোটের আমেজের মধ্যেও প্রতিদিন গড়ে প্রায় ১৫০০ তরুণ দেশ ছাড়ছেন। এমনকি বিদেশে চাকরির আশায় দেশটির ট্রেনিং সেন্টারগুলোতেও ভর্তির হিড়িক পড়েছে। রাজনৈতিক অস্থিরতায় বিদেশের চাকরিতে বেশি আস্থা দেশটির জনগণের।