
‘ব্যাকফুটে অস্ট্রেলিয়া’: বাংলাদেশের দাপটে মুগ্ধ পন্টিং-ওয়ার্নার
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা। রিকি পন্টিংয়ের চোখে অজিরা এখন ব্যাকফুটে, ডেভিড ওয়ার্নারের মতে পিঠ দেয়ালে ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। বাসিত আলী দেখছেন বাংলাদেশের আধিপত্য, আর রবিচন্দ্রন অশ্বিনের চোখে এটি অবিশ্বাস্য এক কামব্যাক।

ডারউইন টেস্টের আগে ফিল্ডিংয়ে বাড়তি জোর বাংলাদেশের
অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্টের আগে নিজেদের প্রস্তুতি আরও শাণিত করছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং ইউনিটকে দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। অনুশীলনে ক্যাচিং, গ্রাউন্ড ফিল্ডিং ও থ্রোয়িংয়ে ঘাম ঝরিয়েছে টাইগাররা। ফিল্ডিং কোচ আশিকুর রহমানের মতে, প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স ভুলে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।

২৮ আগস্ট পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আট দলের এই টুর্নামেন্ট। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ে ২ কোটি টাকা বোনাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে দুই কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (রোববার, ১৪ জুন) সকাল ১১টায় মাইটি অজিদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।

অস্ট্রেলিয়াকে শক্তিশালী মেনে নিজেদের সেরাটা দিতে চান অধিনায়ক মিরাজ
দীর্ঘ দেড় দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আগামীকাল (মঙ্গলবার, ৮ জুন) মাঠে নামছে বাংলাদেশ। যদিও মাইটি অস্ট্রেলিয়ার এই দলে নেই বেশ কিছু বড় তারকা। তবুও প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

পেস ইউনিটের সাফল্যে গর্বিত বিসিবি পরিচালক থেকে কোচ সবাই
পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়, সবশেষটি আবার প্রথমবারের মতো ঘরের মাঠে। এশিয়ার অন্যতম পরাশক্তিকে নাস্তানাবুদ করার পাশাপাশি নিজেদের পেস ইউনিটের সাফল্যে গর্বিত বিসিবি পরিচালক থেকে কোচ সবাই।

টাইগাদের পেস আক্রমণে নতুন ভরসা; ৫ উইকেটে ইতিহাস নাহিদ রানার
উচ্চতা, গতি, লাইন-লেন্থ আর গেম সেন্সে পেস বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেটে ভরসার নাম উঠেছেন নাহিদ রানা। বিপরীতে প্রতিপক্ষের জন্য নাহিদ রানা এখন অস্বস্তির নাম। আরও একবার নাহিদ রানার আগুনে বোলিংয়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের কীর্তি গড়ার পথে মাত্র ১১ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বার শিকার করেছেন পাঁচ উইকেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে বালাদেশের সিরিজ জয়
তৃতীয় ও শেষ ওয়ানডে তে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয় পায় টাইগাররা। এর মাধ্যমে ইতিহাস গড়েই সিরিজ জিতলো বাংলাদেশ।

বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ খেললে আইসিসি বড় মিস করবে: বিসিবি সভাপতি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে খেললে আইসিসি বড় একটা মিস করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বছরের শেষ বৈঠকে বিসিবি: উপেক্ষিত প্রথম বিভাগ ক্রিকেট ও দুর্নীতি ইস্যু
দীর্ঘ সাত ঘণ্টার লম্বা বৈঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আলোচনা হয়েছে মাঠ সংক্রান্ত একাধিক ইস্যুতে। তবে অনেকটাই উপেক্ষিত ছিল প্রথম বিভাগ ক্রিকেট এবং দুর্নীতি ইস্যু।

বিদ্রোহী ৪৪ ক্লাবের কারণে আর্থিক নিরাপত্তার শঙ্কায় ক্রিকেটাররা
লিগ মৌসুম শুরু হলেও মাঠে ফেরার পরিকল্পনায় নেই ঢাকাই ক্রিকেটের বিদ্রোহী ৪৪ ক্লাবের। তাদের এমন সিদ্ধান্তের কারণে ক্যারিয়ার আর আর্থিক নিরাপত্তার শঙ্কায় ক্রিকেটাররা। কবে আর কীভাবে সমাধান আসবে?

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: আফগানিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। আফগানদের ২৮৩ রানের জবাবে সাত বল ও তিন উইকেট হাতে রেখে জয় পায় টাইগার যুবারা।