বলিভিয়া
বলিভিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ১৫, আহত ৩০

বলিভিয়ায় কার্গো বিমান বিধ্বস্তে নিহত ১৫, আহত ৩০

বলিভিয়ায় ব্যাংক নোট বহনকারী সামরিক কার্গো বিমান বিধ্বস্তে অন্তত ১৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ৩০ জন। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে এল আল্টো শহরের রাস্তায় থাকা একাধিক গাড়ি। এমন পরিস্থিতির মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন মুদ্রার বান্ডেল কুড়িয়ে নেয়ার হিড়িক পড়ে জনতার। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। কুড়িয়ে নেয়া অর্থগুলো ব্যবহারের চেষ্টা করলে অপরাধী হিসেবে গণ্য করার ঘোষণা সরকারের।

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া

ভারী বৃষ্টপাতের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। বন্যার পানি কমতে শুরু হওয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও অঞ্চলটিতে নিখোঁজ রয়েছে অন্তত ৬ জন। এছাড়া, দুর্যোগটিতে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও আহত হয়েছে অনেকে।

বলিভিয়ায় বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু

বলিভিয়ায় বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু

বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও প্রায় ২০ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পাহাড়ি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

বলিভিয়ায় বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি

বলিভিয়ায় বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় বন্যায় প্রাণ গেছে অন্তত ২৪ জনের। গৃহহীন কয়েক হাজার। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা পাজ অঞ্চল। অতিবৃষ্টির জেরে সেখানকার টিপুয়ানি শহরের নদীতে পানি বিপদসীমার উপরে।

বলিভিয়ায় ভয়াবহ বন্যায় ১৮ জন নিহত, ৫০ হাজার বাস্তুচ্যুত

বলিভিয়ায় ভয়াবহ বন্যায় ১৮ জন নিহত, ৫০ হাজার বাস্তুচ্যুত

বলিভিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। বাস্তুচ্যুত ৫০ হাজারের বেশি পরিবার।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার জয়

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার জয়

ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে জয় পেয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বলিভিয়াকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। বলিভিয়ার জালে গোল উৎসবের দিনে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। পাশাপাশি দুটি গোল করিয়েছেনও আর্জেন্টাইন মহাতারকা।