
বাড়ছে কাপ্তাই হ্রদের পানি; ৬ উপজেলায় বন্যার আশংকা
রাঙামাটিতে গেল দশ দিনের বৃষ্টিপাতে পাহাড়ধস আর উজানের ঢলে নিম্নাঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির চিহ্ন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। তবে বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার কয়েকটি এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

জলাবদ্ধতা ঠেকাতে রাজউক-ওয়াসাকে নিয়ে কাজ করবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভবিষ্যতে যেকোনো লেক পারের রাস্তার ভাঙন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বন্যা পরিস্থিতি: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জনবল সংকট, হাজার কোটি টাকার ক্ষতি
দীর্ঘ দিন ধরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পদ বৃদ্ধি না করায় দুর্যোগ মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদের। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতি বছর বন্যায় হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়। বন্যা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন জরুরি। পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ তাদের।

সীমান্তবর্তী নদ-নদীর পানি কমায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি
সিলেট বিভাগের সীমান্তবর্তী নদ-নদীর পানি কমছে। যে কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে হবিগঞ্জ ও সুনামগঞ্জে। তবে এখনও প্লাবিত নিম্নাঞ্চল। নষ্ট হচ্ছে ধান, সবজিসহ নানা ফসল। এদিকে, প্রশাসন শুকনো খাবারসহ নগদ অর্থ বরাদ্দের দাবি করলেও, ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে বন্যা দুর্গতদের।

বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা
দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পার্বত্য চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত
চট্টগ্রাম ও পার্বত্য তিন জেলায় সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার।

বৈরী আবহাওয়া: চট্টগ্রামসহ তিন জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আজকের (বুধবার, ৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি; সর্বস্ব হারিয়ে বিপন্ন কৃষকরা
হবিগঞ্জে টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। জেলার বিস্তীর্ণ হাওরের ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। একই সঙ্গে রোদের অভাবে মাড়াই করা ধানও শুকাতে না পারায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে জলে-স্থলে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাজারো কৃষক। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।

ভারী বর্ষণে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি
শীত মৌসুমে অনাকাঙ্ক্ষিত ভারী বর্ষণের কারণে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাইল্যান্ডে প্রাণ গেছে ৮ জনের। ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশের অন্তত ৭ লাখ বাসিন্দা। গেলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা কবলিত মালয়েশিয়ার ৮ অঞ্চলে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

রাতে খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ের গেট) খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) রাত ১০টায় গেটগুলো ছয় ইঞ্চি করে খুলে দেয়া হবে। বাঁধের উজান ও ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন।

আজ নয়, কাল সকাল ১০টায় খুলছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
কাপ্তাই হ্রদের পানির গতি স্থিতিশীল থাকায় ১৯ ঘণ্টা পিছিয়ে আগামীকাল (মঙ্গলবার, ৫ আগস্ট) সকাল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে হ্রদের পানি বেড়ে যাওয়ায় রবিবার রাতে কর্তৃপক্ষ আজ (সোমবার, ৪ আগস্ট) বিকাল ৩ টায় জলকপাট খোলার সিদ্ধান্ত নিয়েছিল।