
ফিলিস্তিনের শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ করলেন হামজারা
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ড তথা দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরীরা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ।

পশ্চিম তীরে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদে ইসরাইলি অভিযান
অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। শহরটিতে বন্দুক হামলায় পাঁচ ইসরাইলি সেনা আহত হওয়ার পর, ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করা অভিযানে নেমেছে তারা।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সেনাচৌকিতে হামলা, দুই সন্দেহভাজন নিহত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের প্রবেশমুখে একটি সামরিক তল্লাশিচৌকিতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুই সন্দেহভাজন ফিলিস্তিনি হামলাকারী নিহত হয়েছেন এবং পাঁচ ইসরাইলি আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের কর্তৃপক্ষ।
 member states-320x167.webp)
বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক; ফিলিস্তিন ও আঞ্চলিক সংকটে জোর
ইরাকের রাজধানী বাগদাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশন শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই বৈঠকে আঞ্চলিক সংকট, ফিলিস্তিন পরিস্থিতি এবং সদস্যদেশগুলোর মধ্যকার পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিকে প্রাধান্য দেয়া হচ্ছে।

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিক আহত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডেইলি ওয়াশিংটন পোস্টের এক ফটোসাংবাদিক গুরুতর আহত হয়েছেন। হাইডি লেভাইন নামের ওই মার্কিন আলোকচিত্রীকে রামাল্লাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক বছর পর ট্রাম্পের বোর্ড অব পিস: গাজায় স্থায়ী শান্তি কি কেবলই অধরা?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের (বিওপি) মধ্যস্থতায় গাজায় ‘যুদ্ধবিরতি’ চুক্তির এক বছর পূর্ণ হয়েছে। ট্রাম্পের দাবি ছিল, এই চুক্তি গাজায় স্থিতিশীলতা আনবে এবং স্থায়ী শান্তি নিশ্চিত করবে। তবে বাস্তবে চিত্র ভিন্ন। গাজার ফিলিস্তিনিরা এখনো প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন, আর ইসরাইলি বাহিনী তাদের নিয়ন্ত্রণ আরও সম্প্রসারিত করছে।

ইসরাইলের চাপের মুখে পূর্ব জেরুজালেম থেকে কূটনীতিক প্রত্যাহার, কার্যক্রম সীমিত যুক্তরাজ্যের
ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত কনস্যুলেট থেকে কনসাল জেনারেলসহ অধিকাংশ কূটনীতিক প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাজ্য। তবে ইসরাইল কনস্যুলেটটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার দাবি করলেও যুক্তরাজ্য জানিয়েছে, ভবনটি বন্ধ হচ্ছে না এবং এটি এখন থেকে যুক্তরাজ্য মিশন, জেরুজালেম নামে সীমিত পরিসরে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির মধ্যেও চলছে হামলা, তিন বছরে গাজায় নিহত প্রতি ৩০ জনে একজন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার আগ্রাসনের তিন বছর পূর্ণ হল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলার পর থেকে উপত্যকাটিতে অবিরাম সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। টানা তিন বছরের হামলায় গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িঘর গুঁড়িয়ে দেয়া, হাজার হাজার মানুষের প্রাণহানি এবং মৌলিক সেবাগুলো পুরোপুরি ভেঙে পড়ার মধ্য দিয়ে উপত্যকাজুড়ে তৈরি হয়েছে শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়।

ইসরাইলের তিন বছরের আগ্রাসনে ধ্বংসস্তূপ গাজা, বিপন্ন জনজীবন
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলের রক্তক্ষয়ী ও সর্বাত্মক হামলায় তিন বছর পার করেছে অবরুদ্ধ গাজা উপত্যকা। দীর্ঘ এই সময়ে চালানো নির্বিচার বিমান ও স্থল হামলায় সম্পূর্ণ অচেনা এক জনপদে পরিণত হয়েছে ফিলিস্তিনের এই ভূখণ্ড। বসতবাড়ি ও নাগরিক অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপত্যকার বাসিন্দারা। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিন সংকট: ৩ বছরে ইসরাইলের হামলায় ২০ হাজার শিক্ষার্থী ও ১ হাজার শিক্ষক নিহত
গাজা উপত্যকা ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তিন বছরে ইসরাইলি হামলায় ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫৮ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী প্রাণ হারিয়েছেন। বুধবার ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গাজায় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বিলম্ব, ভয়াবহ পরিণতির সতর্কতা ডব্লিউএইচওর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জীবনরক্ষাকারী ওষুধ ও কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রবেশে দফায় দফায় বিলম্বের কারণে ফিলিস্তিনিদের ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৭
গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জনের বেশি মানুষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।