ভারত ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে বৈঠকটি পরিচালনা করে। প্রায় এক দশক বিরতির পর আয়োজিত এই বৈঠকে অংশ নেন আরব লীগের মহাসচিবসহ একাধিক আরব দেশের শীর্ষ কূটনীতিকরা। একই সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
‘দিল্লি ডিক্লেয়ারেশন’ নামে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যপ্রাচ্যে ন্যায্য, সার্বিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ অংশগ্রহণকারী দেশগুলো।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।





