
নেত্রকোণা সীমান্তে মানবপাচারকারীসহ তিনজন আটক
নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে এক মানবপাচারকারীসহ মোট তিনজনকে আটক করেছে বর্ডারগার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির সদস্যরা।

আট মাসে হাইকোর্টে ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

শেরপুর সীমান্তে বিপুল প্রসাধনী সামগ্রী জব্দ
শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধনী সামগ্রী) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার মেঘাদল সীমান্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) রাত ১২ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য দেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আজ (শুক্রবার, ৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২৬১ জন। আজ (রোববার, ৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানো’-সংক্রান্ত খবর ভুয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবাদ
‘ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়’—শীর্ষক প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল সংঘাত: চট্টগ্রামে ৬ ফ্লাইট বাতিল
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এবং ওইসব দেশ থেকে চট্টগ্রামমুখী ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে তিনটি বহির্গমন ফ্লাইট ও তিনটি আগমনী ফ্লাইট।

বিএনপির সব পদ থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে (বহিষ্কৃত) প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৭ মিনিটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধর্মঘট স্থগিত ঘোষণা, চালু হলো চট্টগ্রাম বন্দর
নির্বাচন ও রমজানকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

নির্বাচন ও গণভোট উপলক্ষে ২১ উপজেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ৩৫ প্লাটুন, প্রায় সাতশত সদস্য মোতায়েন করা হয়েছে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মালয়েশিয়ায় কনস্যুলার ফি পরিশোধে কাউন্টার সুবিধা চালু
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা গ্রহণ আরও সহজ হলো। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের কনস্যুলার সেবার ফি পরিশোধে চালু করা হয়েছে কাউন্টার সেবা। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।