পারমাণবিক অস্ত্র
প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

পরমাণু বোমার সক্ষমতা অর্জনের পর প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত। বিশ্বের শীর্ষ অস্ত্র-নজরদারি সংস্থা স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট এক প্রতিবেদনে জানিয়েছে, সংগ্রহ বাড়ানোর পর এবছর দিল্লি পারমাণবিক অস্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০টিতে। যেটিকে দেশটির পারমাণবিক অস্ত্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি: ট্রাম্প

বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি ও বহু হতাহতের পর ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। তবে তেহরানের বিরুদ্ধে হামলা না করলে তারা এতোদিনে পারমাণবিক অস্ত্রে সক্ষমতা অর্জন করত বলে নিজের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প।

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো না করার নির্দেশ ট্রাম্পের

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো না করার নির্দেশ ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে’ এগিয়ে চলছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তার প্রতিনিধিদের এই চুক্তির বিষয়ে কোনো তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সময় এখন তাদের ‘পক্ষে’ রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক অস্ত্র চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান

পারমাণবিক অস্ত্র চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং এ বিষয়ে তারা ‘বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ (রোববার, ২৪ মে) ইরানের সরকারি গণমাধ্যম ইরনা (আইআরএনএ) বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠালো রাশিয়া; ন্যাটোর সঙ্গে বাড়ছে উত্তেজনা

বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠালো রাশিয়া; ন্যাটোর সঙ্গে বাড়ছে উত্তেজনা

বাল্টিক অঞ্চলে ড্রোন অনুপ্রবেশ নিয়ে ইউরোপীয় ন্যাটো সদস্যদের সঙ্গে উত্তেজনার মধ্যেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পৌঁছে দিয়েছে রাশিয়া। মস্কো ও মিনস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার, ২১ মে) জানিয়েছে, বড় ধরনের এক পারমাণবিক মহড়ার অংশ হিসেবে বেলারুশের ফিল্ড স্টোরেজগুলোতে এসব অস্ত্র পৌঁছে দেয়া হয়েছে। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বছর শেষেই নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া: পুতিন

বছর শেষেই নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া: পুতিন

চলতি বছরের শেষ নাগাদ ‘সারমাত’ নামের নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া। আজ (মঙ্গলবার, ১২ মে) এক ভাষণে এই ঘোষণা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এনপিটির শীর্ষ পদের জন্য ইরানের প্রার্থিতা প্রত্যাখ্যান করলো আমিরাত

এনপিটির শীর্ষ পদের জন্য ইরানের প্রার্থিতা প্রত্যাখ্যান করলো আমিরাত

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে সহ-সভাপতি পদের জন্য ইরানের মনোনয়ন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আবুধাবি জানিয়েছে, এই পদের জন্য ইরানের নাম আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মার্কিন আলোচকেরা: হোয়াইট হাউস

ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মার্কিন আলোচকেরা: হোয়াইট হাউস

হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধের ডামাডোলের মধ্যে ইরান যখন তাদের ‘নেতৃত্ব সংকটের সমাধান করতে হিমশিম খাচ্ছে’, তখনো মার্কিন আলোচকেরা তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান সংঘাত তিন মাসে পড়লেও দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পারমাণবিক হামলা সংক্রান্ত প্রশ্নকে ‘বোকামি’ বলে অভিহিত করেন। দ্য ওয়াশিংটন নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়ানোর অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়ানোর অভিযোগ উত্তর কোরিয়ার বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়ানোর অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের দাবি, অত্যন্ত উদ্বেগজনক হারে এ কাজটি করছে পিয়ংইয়ং। দেশটির কাছে থাকা বেশকিছু পারমাণবিক ওয়ারহেড বিশ্ব নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ বলেও সতর্ক করেন তিনি। তবে রাশিয়া তাদের সহায়তা দিচ্ছে কি না, সে ব্যাপারে নিশ্চিত নয় আইএইএ।

পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনা কিম জং উনের

পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনা কিম জং উনের

নিজেদের পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। গতকাল (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) দলীয় নেতা ও সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। এসময় দলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নতুন স্নাইপার রাইফেল উপহার দেন কিম জং উন। এসময় কন্যা কিম জু এইকে নিয়ে বন্দুক চালানো অনুশীলন করেন কিম জং উন।

নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে চীনের পরীক্ষার দাবি, ওয়াশিংটনের ওপর পাল্টা অভিযোগ

নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র নিয়ে চীনের পরীক্ষার দাবি, ওয়াশিংটনের ওপর পাল্টা অভিযোগ

চিরাচরিত পারমাণবিক অস্ত্র নয়, একদম নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র নিয়ে গবেষণা চলছে চীনে। এরই মধ্যে অন্তত একটি অস্ত্রের সফল পরীক্ষাও চালিয়েছে দেশটি। পশ্চিমা গোয়েন্দাদের বরাতে এমনই দাবি সিএনএনের। যদিও এসব দাবি উড়িয়ে দিয়ে চীনা কর্মকর্তাদের পাল্টা অভিযোগ, নিজেদের পরমাণু আধিপত্য আড়াল করতেই রাজনৈতিক গেম খেলছে ওয়াশিংটন।