Recent event

পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনা কিম জং উনের

কিম জং উন, পারমাণবিক বোমা
কিম জং উন, পারমাণবিক বোমা | ছবি: সংগৃহীত
0

নিজেদের পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। গতকাল (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) দলীয় নেতা ও সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। এসময় দলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নতুন স্নাইপার রাইফেল উপহার দেন কিম জং উন। এসময় কন্যা কিম জু এইকে নিয়ে বন্দুক চালানো অনুশীলন করেন কিম জং উন।

সিংহাসনের উত্তরসূরী নিয়ে আলোচনার মধ্যেই এবার মেয়েকে নিয়ে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সদর দপ্তরে নবম কংগ্রেসে যোগ দিলেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। সেখানে কিশোরী মেয়ে কিম জু আয়েকে নিয়ে দলীয় নেতা ও সামরিক কমান্ডারদের নতুন প্রজন্মের স্নাইপার রাইফেল দেখালেন কিম।

বৈঠকে পারমাণবিক অস্ত্র বাড়ানোর পরিকল্পনার কথা জানান কিম জং উন। বলেন তার কাছে এমন অনেক অস্ত্র আছে যা আমেরিকা এবং এশিয়ার বন্ধু দেশগুলোর জন্য ভয়ের কারণ হতে পারে। এসময় আবারও দক্ষিণ কোরিয়ার প্রতি তার কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

আরও পড়ুন:

নবম কংগ্রেস উপলক্ষে প্রত্যেককে নতুন প্রজন্মের স্নাইপার রাইফেল উপহার দেন উত্তর কোরিয় নেতা। বৈঠকে উপস্থিত ছিলেন কিমের বোন কিম ইয়ো জং। প্রথমবারের মতো তাকে পার্টির সেন্ট্রাল কমিটির জেনারেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে পরিচয় করানো হয়।

সম্প্রতি কিম কন্যাকে উত্তর কোরিয়ার সরকারি মিডিয়ায় অনেক বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, তাকেই পরবর্তী উত্তরসূরী হিসেবে তৈরি করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনইউএস মনে করে, জু আয়ে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও অংশ নিচ্ছেন। তাকে দেশের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে গণ্য করা হচ্ছে।

এসএস