
নোবেল না পেয়ে চটলেন ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পেয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের নোবেল কমিটির সিদ্ধান্তকে ‘লজ্জাজনক ও বিব্রতকর’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এটি নরওয়ের জন্য একটি ‘স্থায়ী কলঙ্ক’। বিবিসির প্রতিবেদনে এ তথ্য ঊঠে এসেছে।

নোবেল জিতে ট্রাম্পকে কটাক্ষ নাভি পিল্লাইয়ের; পুরস্কার ভাগ করার রসিকতা
শান্তিতে নোবেল জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে রসিকতা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত বিচারক ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক প্রধান নাভি পিল্লাই। ট্রাম্পের নোবেল পাওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে ইঙ্গিত করে তিনি বলেছেন, উপস্থিত সবাই যদি আরেকটু বেশি করতালি দেন, তবে তিনি ট্রাম্পের সঙ্গে পুরস্কারটি ভাগ করে নিতে পারেন। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার
আন্তর্জাতিক আইন ও বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নারী ও জাতিসংঘের সাবেক মানবাধিকারপ্রধান নাভি পিল্লাই। আজ শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ভাটনে ফ্রাইডনেস অসলোতে তার নাম ঘোষণা করেন। বর্ণবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়াসহ সবখানেই সমানভাবে ভূমিকা রেখেছেন ৮৫ বছর বয়সী এই আইনবিদ। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওভাল অফিসে ট্রাম্পকে নোবেল পদক দিয়েছিলেন, সেই মাচাদো এখনো ফিরতে পারেননি দেশে
ভেনেজুয়েলার কট্টর ডানপন্থি বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জয় করেছিলেন। এর কয়েক মাস পর, গত জানুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নোবেল পদকটি তার হাতে তুলে দেন তিনি। ট্রাম্পের সাহস ও দূরদর্শিতার প্রশংসা করে মাচাদো বলেছিলেন, ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এই পদক উপহার দেয়া হল। কিন্তু ট্রাম্পকে সেই বহুল কাঙ্ক্ষিত নোবেল পদক উপহার দিয়েও শেষ রক্ষা হয়নি মাচাদোর। প্রায় এক বছর ধরে নির্বাসনে থাকা এই নেত্রী এখনো নিজের দেশে ফিরতে পারেননি।

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত বিচারক নাভানেথাম ‘নাভি’ পিল্লাই (৮৫)। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বছরের শান্তিতে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

নোবেল শান্তি পুরস্কার ২০২৬: ট্রাম্প-জেলেনস্কি নন, কেনো জোর দাবিদার অন্যরা
নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে বাজির বাজারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এগিয়ে থাকলেও তারা এই পুরস্কার পাওয়ার যোগ্য নন। বরং পর্দার আড়ালে থেকে যারা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, তারাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রকৃত দাবিদার। এমনটাই মনে করেন অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত ডিরেক্টর হাকোন জারলো। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল জোটেনি: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ প্রকাশ করে বলেছেন, কূটনৈতিক সাফল্য সত্ত্বেও তিনি এখনো নোবেল শান্তি পুরস্কার পাননি। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বরফ গলতে শুরু করেছে যুক্তরাষ্ট্র-পাকিস্তান দ্বি-পাক্ষিক সম্পর্কের
ট্রাম্পের ক্রিপ্টো প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক গেম খেলেছে পাকিস্তান। সম্প্রতি ট্রাম্পের আয় বিবরণী প্রকাশের পর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আল-জাজিরা। গণমাধ্যমটি বলছে, জানুয়ারিতে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর থেকেই বরফ গলতে শুরু করেছে যুক্তরাষ্ট্র- পাকিস্তান দ্বি-পাক্ষিক সম্পর্কের।

ইরানের নোবেল জয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড
ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে দুটি পৃথক মামলায় সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এরমধ্যে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছে ছয় বছর।

যেহেতু নোবেল শান্তি পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নরওয়েকে চিঠিতে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে পাঠানো এক চিঠিতে গ্রিনল্যান্ড নিয়ে তার দাবির সঙ্গে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন। ব্লুমবার্গের হাতে পাওয়া ওই চিঠিতে ট্রাম্প লেখেন, ৮টি যুদ্ধ বন্ধ করার পরও নোবেল শান্তি পুরস্কার না দেয়ায় তিনি আর শুধু শান্তির কথাই ভাবতে বাধ্য নন। শান্তি সব সময়ই প্রাধান্য পাবে, তবে এখন যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো ও সঠিক, সেটিও ভাবতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

ইরানে শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার
ইরানি মানবাধিকারকর্মী ও ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে আবারও গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল স্থানীয় সময় (শুক্রবার, ১২ ডিসেম্বর) মাশহাদ শহরে এক স্মরণ সভায় অংশ নেয়ার সময় ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে প্যারিসভিত্তিক নার্গিস ফাউন্ডেশন।

ভেনেজুয়েলার নির্বাচনের পর থেকেই আত্মগোপনে ছিলেন নোবেল জয়ী মাচাদো
ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী মারিয়া কোরিনা মাচাদো। গেল বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আত্মগোপনে আছেন এ নেত্রী। ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং স্বৈরশাসন থেকে গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিতে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি তার এ সম্মাননা। এদিকে নোবেল পাওয়ায় মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।