এছাড়া প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মাদিকে আরও দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশত্যাগে দুই বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
আরও পড়ুন:
২০২৩ সালে মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মাদি। গত ২৫ বছরে ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সরব অবস্থানের কারণে ৫৩ বছর বয়সী এ মানবাধিকার কর্মীকে একাধিকার বিচারের মুখোমুখি ও কারাবরণ করতে হয়েছে।
গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারেই কাটিয়েছেন তিনি। যার কারণে ২০১৫ সালের পর থেকে প্যারিসে বসবাসরত যমজ সন্তানদের সঙ্গে আর দেখা করতে পারেননি তিনি।





