নিউমোনিয়া
হামের প্রাদুর্ভাব বাড়লেও শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া

হামের প্রাদুর্ভাব বাড়লেও শিশুমৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া

সংবাদ সম্মেলনে শিশু বিশেষজ্ঞরা

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়লেও শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামের তুলনায় নিউমোনিয়ায় অনেক বেশি শিশু মারা যাচ্ছে। তাদের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়।

চট্টগ্রামে হামের পর বাড়ছে নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা

চট্টগ্রামে হামের পর বাড়ছে নিউমোনিয়া, ঝুঁকিতে শিশুরা

চট্টগ্রামে হাম থেকে সুস্থ হওয়ার কয়েকদিনের মাথায় নিউমোনিয়াসহ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছে শিশুরা। বাড়ছে মৃত্যুঝুঁকি, চিকিৎসকরা বলছেন, হামের প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় ৩ মাস চরম স্বাস্থ্যঝুঁকিতে থাকে শিশুরা। অপুষ্টিতে ভোগা, টিকা না নেয়া কিংবা জনবহুল এলাকায় বসবাস করা ৯ থেকে ১৫ মাস বয়সি শিশুদের ক্ষেত্রে পুনরায় আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি।

পেড্রিয়াটিক আইসিইউ না থাকায় ময়মনসিংহে হাম আক্রান্ত নবজাতক নিয়ে দুশ্চিন্তা!

পেড্রিয়াটিক আইসিইউ না থাকায় ময়মনসিংহে হাম আক্রান্ত নবজাতক নিয়ে দুশ্চিন্তা!

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১, এখন পর্যন্ত ৭

ময়মনসিংহ সদরের চুরখাই বেলতলি এলাকা থেকে মা চম্পা তার এক মাসের ছোট্ট শিশু রোহানকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেন কয়েকদিন ধরে। তীব্র নিউমোনিয়া, রক্তে ইনফেকশনসহ হামে আক্রান্ত শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। নবজাতক হওয়ায় তার ফুসফুস এখনো পুরোপুরি বিকশিত নয়, এমন অবস্থায় পেড্রিয়াটিক আইসিইউর ব্যবস্থা নেই হাসপাতালটিতে; সেজন্য শিশুটিকে বাঁচাতে বাবল সিপেপ তৈরি করে ফুসফুসে অক্সিজেন সরবরাহ স্বাভাবিকের ব্যবস্থা করেছে মেডিকেলের শিশু বিভাগের ডাক্তাররা।

হাম ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে আইসিডিডিআরবি

হাম ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে আইসিডিডিআরবি

দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে আইসিডিডিআরবি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে তার দপ্তরে এ বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে শিশুরোগের প্রাদুর্ভাব; শয্যা সংকটে বিপর্যয়

রাজশাহীতে শিশুরোগের প্রাদুর্ভাব; শয্যা সংকটে বিপর্যয়

রাজশাহীতে শিশুদের হাম ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার নিয়েছে হাসপাতালের শয্যা সংকট। এতে একদিকে বাড়ছে সংক্রমণ, অন্যদিকে দ্রুত অবনতি হচ্ছে অসুস্থ শিশুর শারীরিক অবস্থা। আইসিইউ’র অপেক্ষায় থাকতে গিয়ে দিনে অন্তত তিনজন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী

অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে স্থানীয় সরকারমন্ত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুষ্টিয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ, হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট

কুষ্টিয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ, হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট

কুষ্টিয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ। শুষ্ক আবহাওয়া আর ঠান্ডা বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণও। শিশুসহ সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে। বাড়তি রোগীর চাপে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রায় সব ওয়ার্ডেই দেখা দিয়েছে শয্যা সংকট।

বরিশালে ঠান্ডাজনিত রোগ বেড়েছে, শিশু ওয়ার্ডে শয্যা সংকট

বরিশালে ঠান্ডাজনিত রোগ বেড়েছে, শিশু ওয়ার্ডে শয্যা সংকট

বরিশালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি। দেখা দিয়েছে শয্যা সংকট। এক বেডে তিন থেকে চারজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাঙামাটিতে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ

রাঙামাটিতে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক মাসের শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) সকাল দশটার দিকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পোপ ফ্রান্সিসের শারীরিক জটিলতা এখনো কাটেনি

পোপ ফ্রান্সিসের শারীরিক জটিলতা এখনো কাটেনি

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক জটিলতা এখনো কাটেনি। হাসপাতালে ভর্তি অবস্থায় তার ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান সিটি।

আইসিইউতে প্রতুল মুখোপাধ্যায়

আইসিইউতে প্রতুল মুখোপাধ্যায়

অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হওয়ায় সংকটাপন্ন অবস্থায় রয়েছেন জনপ্রিয় বাংলা গায়ক প্রতুল মুখোপাধ্যায়। বর্তমানে কলকাতার এস.এস.কে.এম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হওয়ায় সংকটাপন্ন অবস্থায় রয়েছেন জনপ্রিয় বাংলা গায়ক প্রতুল মুখোপাধ্যায়। বর্তমানে কলকাতার এস.এস.কে.এম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সাতক্ষীরায় শিশুদের নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব

সাতক্ষীরায় শিশুদের নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব

আবহাওয়া পরিবর্তনের কারণে সাতক্ষীরায় শিশুদের নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগীতে পরিপূর্ণ জেলার বেশিরভাগ হাসপাতাল। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের।