
আদালতের রায়-আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ
আদালতের রায় কিংবা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল আহ্বানকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ এ রায় দেন।

জামালপুরে ৯ ঘণ্টা ধর্মঘটের পর বাস চলাচল শুরু
জামালপুর জেলা প্রশাসনের সঙ্গে টানা দুই ঘণ্টা বৈঠকের পর জেলা প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ৯ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে জামালপুর থেকে সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে।

উত্তাল পাকিস্তান: অনির্দিষ্টকালের ধর্মঘট শ্রমিকের সংগঠনের
জ্বালানির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার, ডিজেলের দৈনিক মূল্য সমন্বয় বাতিলসহ বেশ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পাকিস্তানের পণ্য পরিবহন শ্রমিকের সংগঠন। এতে করে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশটির ব্যবসা বাণিজ্য ও বন্দর কার্যক্রম। ইতোমধ্যে পরিবহন শ্রমিকদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের পদত্যাগ দাবি করেছেন শ্রমিক নেতারা। সোমবার বিরোধ সমাধানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবে পাকিস্তান সরকার।

জরুরি বৈঠক শেষে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
রাতে জরুরি বৈঠক শেষে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) রাতে একথা জানান, সংগঠনটির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা ফুয়াদ।

কুষ্টিয়ায় হাসপাতালে অবৈধ অ্যাম্বুলেন্স পার্কিংয়ে জরিমানা, প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অবৈধ অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালক ও মালিকদের ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল (শনিবার, ৫ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স রাখার অভিযোগে অন্তত ১০ জন চালক ও মালিককে জরিমানা করা হয়।

ধর্মঘটে অচল পাকিস্তানের কাশ্মীর শহর
সাধারণ ধর্মঘটে অচল হয়ে পড়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের শহর ও নগরগুলো। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত নাগরিক সমাজ গোষ্ঠীর একটি জোট এই ধর্মঘটের ডাক দেয়।

জ্বালানি মূল্যবৃদ্ধি: দিল্লিতে ৩ দিনের পরিবহন ধর্মঘট
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতে দিল্লি ও আশপাশের এলাকায় ৩ দিনের পরিবহন ধর্মঘট ডেকেছে ৬৮টি পরিবহন ইউনিয়ন। পরিবহন ভাড়া বাড়ানোর দাবিতে চাক্কা জ্যাম নামে এই বিক্ষোভে নেমেছে অটোরিকশা ও ট্যাক্সি চালকেরা। এছাড়া, রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক যানগুলো নিয়ন্ত্রণের দাবি জানায় তারা। ২১ থেকে ২৩ মে পর্যন্ত চলা এই ধর্মঘটে বন্ধ থাকবে সব ধরনের বাণিজ্যিক গাড়ি। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা।

মৌলভীবাজারে পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার; পরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
সিলেট বিভাগের বিভিন্ন পাম্পে জরিমানা আদায়কে অযৌক্তিক দাবি ও পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগসহ প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। এদিকে ফিলিং ষ্টেশনগুলোতে পেট্রোল, অকটেন, ডিজেল ও সিএনজি গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করেছে।

ধর্মঘট স্থগিত ঘোষণা, চালু হলো চট্টগ্রাম বন্দর
নির্বাচন ও রমজানকে সামনে রেখে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম বন্দর সচল আছে: এস এম মনিরুজ্জামান
চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘটের মধ্যেও বন্দরের কার্যক্রম সচল রয়েছে বলে দাবি করেছেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই দাবি করেন।

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট; স্থবির আমদানি-রপ্তানি
দু'দিন দিন বিরতি দিয়ে বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটে আবারো স্থবির চট্টগ্রাম বন্দর। একই সাথে বন্ধ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসও। তাতে থমকে গেছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ রাজধানীর কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।