দুর্গাপূজা
টানা ছুটি শেষে স্কুল-মাদ্রসা খুলছে আজ, কলেজের ক্লাস শুরু কবে?

টানা ছুটি শেষে স্কুল-মাদ্রসা খুলছে আজ, কলেজের ক্লাস শুরু কবে?

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটির লম্বা বিরতি শেষে আজ (সোমবার, ২৬ অক্টোবর) থেকে খুলছে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রসা (School madrasa reopening date after Eid and Puja vacation BD)। আজ থেকেই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে(School and madrasa reopening today after long vacation 2026)। তবে স্কুল-মাদ্রসা খুললেও সরকারি-বেসরকারি কলেজসমূহের ছুটির মেয়াদ আরও কিছুদিন থাকছে এবং আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে (BD college reopening date November 1)।

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আজ (রোববার, ২৫ অক্টোবর) শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল বন্দরে আবারো কর্মচাঞ্চল্য ফিরেছে। আজ (রোববার, ২৫ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বেনাপোল কাস্টম হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র বিষয়টি নিশ্চিত করেন।

৮ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

৮ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারো শুরু হয়েছে।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে: ছাত্রদল সম্পাদক

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে: ছাত্রদল সম্পাদক

‘ফ্যাসিস্ট শাসনামল’সহ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। গতকাল (বুধবার, ২১ অক্টোবর) রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন।

পূজার ছুটিতে যে সূচিতে চলবে মেট্রোরেল, জেনে নিন নতুন শিডিউল

পূজার ছুটিতে যে সূচিতে চলবে মেট্রোরেল, জেনে নিন নতুন শিডিউল

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতে রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচলে বিশেষ সময়সূচি (Dhaka metro rail puja holiday timetable update) ঘোষণা করা হয়েছে। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক নিয়মের কাছাকাছি সময়সূচিতে মেট্রোরেল চলাচল করলেও শুক্রবার (২৩ অক্টোবর) সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে(Durga Puja Vacation Metro Rail Schedule BD)।

বৈষম্যহীন ও পক্ষপাতহীন সহযোগিতা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

বৈষম্যহীন ও পক্ষপাতহীন সহযোগিতা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সমাজের সব স্তরে বৈষম্যহীন ও পক্ষপাতহীন সহযোগিতা নিশ্চিত করছে সরকার। অপরাধী যে দলেরই হোক, আইনের আওতায় তাকে কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সবার রক্ত ও অধিকার সমান, তাই রাষ্ট্রের কাছে সবাই সমান মর্যাদা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারী।

সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি: দীনেশ ত্রিবেদী

সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি: দীনেশ ত্রিবেদী

রাজধানীর উত্তরা সার্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসব ২০২৬ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরিদর্শনকালে তিনি বলেছেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। অতন্ত্য সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি।

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী ৫৬টি দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ১৪০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আগামীকাল (বুধবার, ২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের সময়ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা তৎপর থাকবেন বলে জানিয়েছেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম।

টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজার

টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) থেকে দেশের সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে টানা ৫ দিনের ছুটি শুরু হয়েছে (Bank holiday Durga Puja 2026 Bangladesh)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৫ দিন বন্ধ থাকবে নিয়মিত ব্যাংকিং ও শেয়ারবাজারের লেনদেন (DSE CSE share market transaction holiday update)।

দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে রাজধানীর বাইরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন। সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।