
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড়!
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক আর ই-মেইলের ডিজিটাল জট খুলে তদন্তকারীরা আবিষ্কার করেছেন এক নতুন সমীকরণ। এতে আলোচিত এই হত্যা মামলার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন হতে পারে। ফেসবুকের কাছ থেকে কিছু আইপি অ্যাড্রেস আর ডিলিট করা মেসেজের তথ্য পেলেই পরিষ্কার হবে অনেককিছু।

মিরপুরে বাড়ি দখলের মামলায় প্রথমবারের মতো তদন্তে এসআরবি
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। আজ (রোববার, ২৯০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মো. মিজানুর রহমান ওরফে বাচ্চু বাদী হয়ে মামলার আবেদন করেন।

বাবার বিরুদ্ধে তিন সন্তানকে নিয়ে বিষপানের অভিযোগ, সন্তানদের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে সরফত আলী (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজের তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করে আত্মহত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ধানমন্ডির আগুনে নিয়ন্ত্রণ
ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ধানমন্ডির অ্যাপেক্স ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল।

২০২৩ সালে হজের বিমানভাড়ায় নেয়া অতিরিক্ত টাকা কোথায় গেল, তদন্ত চান ধর্মমন্ত্রী
২০২৩ সালে হজযাত্রীদের কাছ থেকে বিমানভাড়া বাবদ নেয়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, ২০২৭ সালে একই খাতে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। ২০২৩ সালে নেয়া অতিরিক্ত টাকা কী হয়েছে, কোথায় গেছে—তা তদন্ত হওয়া উচিত।

রাজধানীর পৃথক স্থানে গুলি হামলার ঘটনায় আহত ২
রাজধানীর শনির আখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম খান নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, রাজধানীর দারুস সালামে নিজ বাড়িতে টিভি দেখা অবস্থায় খোলা জানালা দিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত জেসমিন আক্তার নামে এক নারী। দুটি ঘটনায়-ই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর রূপনগরের বাসা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর রূপনগরে একটি বাসা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাতে রূপনগর টিনশেডের ৩০ নম্বর বাসার দোতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা ও গাড়িচাপায় নিহত ৩
ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুজন এবং অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন।

বাড়ছে অপরাধ প্রবণতা, তদন্তে ঘাটতি-বিলম্বই কারণ—বলছেন বিশ্লেষকরা
সরকারের প্রথম ৭ মাসে পুলিশের দেয়া হিসাব বলছে, প্রতিদিন গড়ে ১০টি খুনের ঘটনা ঘটেছে। শুধু জুলাই মাসে হত্যার শিকার হয়েছেন ২৯৮ জন। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধের ঘটনায় কার্যকর তদন্তে ঘাটতি রয়েছে। এছাড়া, অহরহ জামিনও মিলছে খুনের মামলায়। তাদের তাগিদ, দ্রুত বিচার করে বিচারহীনতার পুরনো সংস্কৃতির বদলের।

১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পিছিয়েছে। নতুন করে আবারও প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করে দিয়েছে আদালত।

জামালপুরে গৃহবধূ হত্যা: নেপথ্যে পরকীয়া ও ভিডিও ফাঁদ
জামালপুরে ‘স্বামীর হাতে স্ত্রী খুনের’ ঘটনার তদন্ত শেষ করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৩ আগস্টের এ ঘটনার তদন্তে বেরিয়ে আসে নিহত ইসরাত জাহান মিম্মি ও কাওসার আহমেদ শাওন সর্ম্পকে স্বামী-স্ত্রী ছিলেন না। বরং তাদের মাঝে দীর্ঘদিন ধরে পরকীয়ার সর্ম্পক ছিলো।

নাগরপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের পাঁচ দিন পর মো. শামীম (২৩) নামের এক কলেজ ছাত্রের মরদেহ মাটির নিচ থেকে বস্তবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।