টাইফুন
৪০ বছরের ভেতর সবচেয়ে বড় টাইফুন আঘাতের শঙ্কায় তাইওয়ান

৪০ বছরের ভেতর সবচেয়ে বড় টাইফুন আঘাতের শঙ্কায় তাইওয়ান

১৯৮৭ সালের পর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় টাইফুন আঘাত হানার শঙ্কায় তাইওয়ান। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় রাতে তাইওয়ানের উত্তর উপকূলে আঘাত হানতে পারে টাইফুন বাভি। দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়াসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে মুম্বাই, দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে। বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা।

দক্ষিণ চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

দক্ষিণ চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

দক্ষিণ চীনের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৯ জন। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনে টর্নেডো ও বন্যার তাণ্ডব; উদ্ধারকাজে নামার নির্দেশ শি জিনপিংয়ের

চীনে টর্নেডো ও বন্যার তাণ্ডব; উদ্ধারকাজে নামার নির্দেশ শি জিনপিংয়ের

চীনে ভয়াবহ ঝড়, টর্নেডো ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ এবং হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারকাজে সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতার ও সাইপ্রাসজুড়ে টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানের অভিযান; জানালো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

কাতার ও সাইপ্রাসজুড়ে টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানের অভিযান; জানালো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ব্রিটিশ টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান ‘ব্রিটিশ স্বার্থ রক্ষায়’ অভিযান চালিয়েছে। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুপার টাইফুন ফাং ওংয়ের হুমকিতে ফিলিপিন্স; সরানো হলো লক্ষাধিক বাসিন্দাকে

সুপার টাইফুন ফাং ওংয়ের হুমকিতে ফিলিপিন্স; সরানো হলো লক্ষাধিক বাসিন্দাকে

টাইফুন কালমায়েগিতে শতাধিক প্রাণহানির পর এবার ১৮৫ কিলোমিটার বেগে ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং ওং। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির উত্তরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে পূর্ব ও উত্তরাঞ্চলের ১ লাখের বেশি বাসিন্দাকে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট, বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। অধিকাংশ এলাকায় জারি হয়েছে ঝড়ের সর্বোচ্চ সতর্কতা। এদিকে, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা দু’দিন আগে আয়োজক দেশ ব্রাজিলের পারানা রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে প্রাণ গেছে ছয় জনের।

ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন কালমায়েগি, নিহত ৫

ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন কালমায়েগি, নিহত ৫

ফিলিপিন্সের পর ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি। এতে প্রাণ হারিয়েছেন পাঁচজন। ঘূর্ণিঝড়ের গতি কমে আসলেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এতে দেশটিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সর্তকতা জারি করা হয়েছে। ভিয়েতনামের পর পশ্চিম কম্বোডিয়া এবং লাওসের দিক অগ্রসর হচ্ছে টাইফুন কালমায়েগি। আর কালমায়েগির আঘাতে ফিলিপিন্সে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। আহত হয়েছে ৯৬ আর এখনও নিখোঁজ ১৩৫ জন।

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির তাণ্ডবে নিহত বেড়ে ৪০, মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির তাণ্ডবে নিহত বেড়ে ৪০, মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এর প্রভাবে ভয়াবহ বন্যার কবলে দেশটির মধ্যাঞ্চলের বেশ কয়েকটি শহর। চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। অনেক এলাকায় পানির স্রোতে ভেসে গেছে যানবাহন।

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির; ভারী বৃষ্টিতে কয়েক শহরে বন্যা

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির; ভারী বৃষ্টিতে কয়েক শহরে বন্যা

টাইফুন ‘কালমায়েগির’ আঘাতে ফিলিপিন্সে প্রাণ হারিয়েছে একজন। এছাড়া দুর্যোগটির প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের ফলে মধ্য ফিলিপিন্সের বেশ কয়েকটি শহরে বন্যা দেখা দিয়েছে।

টাইফুন রাগাসার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন

টাইফুন রাগাসার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন

সুপার টাইফুন রাগাসার তাণ্ডব শেষ হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জনজীবন। বিমানবন্দর থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সচল হতে শুরু করেছে। তবে এখনো রয়ে গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শতাধিক আহত মানুষ।

সুপার টাইফুন রাগাসার আঘাতে লণ্ডভণ্ড ফিলিপিন্সের উত্তর-পূর্বাঞ্চল

সুপার টাইফুন রাগাসার আঘাতে লণ্ডভণ্ড ফিলিপিন্সের উত্তর-পূর্বাঞ্চল

ফিলিপিন্সের ওপর দিয়ে বয়ে গেছে সুপার টাইফুন 'রাগাসা'। এর প্রভাবে ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টি দেখা দিয়েছে দেশজুড়ে। টাইফুনের প্রভাবে বন্যা ও আকস্মিক ভূমিধসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ক্ষয়ক্ষতি এড়াতে ২০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এরই মধ্যে চীনের দক্ষিণাঞ্চলেও আঘাত হেনেছে সুপার টাইফুনটি।

জাপানে টাইফুন পিইপাহয়ের আঘাতে আহত ২৩

জাপানে টাইফুন পিইপাহয়ের আঘাতে আহত ২৩

জাপানে টাইফুন পিইপাহয়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৩ জন। বিধ্বস্ত হয়েছে অন্তত ২২০টি ঘরবাড়ি।

ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডব: নিহত ৩, আহত ১০

ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডব: নিহত ৩, আহত ১০

ভিয়েতনামে কাজিকির তাণ্ডবে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার উপকূলে আছড়ে পড়ার পর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭ হাজার ঘরবাড়ি। প্লাবিত হয়েছে ২৮ হাজার হেক্টরের বেশি ফসলি জমি। ১৮ হাজার গাছ ও ৩ শতাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে পাঁচটি প্রদেশে দেখা দিয়েছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির বেশিরভাগ অঞ্চল। এছাড়া টাইফুনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চীনের হাইনান প্রদেশেও।