জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
সাতক্ষীরা-হবিগঞ্জে উদ্বৃত্ত থাকবে হাজারো পশু, শঙ্কায় খামারিরা

সাতক্ষীরা-হবিগঞ্জে উদ্বৃত্ত থাকবে হাজারো পশু, শঙ্কায় খামারিরা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা ও হবিগঞ্জে কোরবানির পশুর সরবরাহ চাহিদার তুলনায় বেশি রয়েছে। প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, স্থানীয় চাহিদা মিটিয়েও সাতক্ষীরায় প্রায় ১৮ হাজার এবং হবিগঞ্জে ৫০ হাজারের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। তবে পশুখাদ্যের চড়া দামের কারণে বিনিয়োগ তুলে আনা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা।

ঈদবাজারে কুমিল্লার আকর্ষণ বিশাল আকৃতির ‘সুলতান’

ঈদবাজারে কুমিল্লার আকর্ষণ বিশাল আকৃতির ‘সুলতান’

ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার পশুর হাটে এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে বিশাল আকৃতির উট ‘সুলতান’। জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর এলাকার একটি এগ্রো ফার্মে থাকা ব্যতিক্রমী এ উটটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী মানুষ।

ঈদুল আজহা: ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত ১ লাখ ৩৫ হাজার পশু

ঈদুল আজহা: ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত ১ লাখ ৩৫ হাজার পশু

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত করা হয়েছে এক লাখ ৩৫ হাজারেরও বেশি পশু। আর পশু কেনাবেচায় এবার প্রায় দেড় হাজার কোটি টাকা বেচাবিক্রির আশা সংশ্লিষ্টদের। তবে অবৈধভাবে ভারতীয় গরু ঢোকা নিয়ে শঙ্কায় খামারিরা।

কিশোরগঞ্জের হাওরে প্রাণবন্ত গো-চারণভূমি, বদলে যাচ্ছে অর্থনীতি

কিশোরগঞ্জের হাওরে প্রাণবন্ত গো-চারণভূমি, বদলে যাচ্ছে অর্থনীতি

কিশোরগঞ্জে অলওয়েদার সড়কের দুই পাশে দিগন্তজোড়া সবুজের সমারোহ। বিস্তীর্ণ হাওরাঞ্চল শত শত গরুর অবাধ বিচরণে পরিণত হয়েছে প্রাণবন্ত গো-চারণভূমিতে। বছরের এই সময়ে বোরো ধান আবাদ ও মাছ শিকারের পাশাপাশি হাওরের কৃষকরা ব্যস্ত থাকেন ছয় মাস মেয়াদি পশু পালনে। প্রাকৃতিক ঘাসে গবাদিপশু লালন-পালনে খরচ কমায় বদলে যাচ্ছে প্রান্তিক অর্থনীতির চিত্র।

ডিম উৎপাদনের বিভিন্ন উপকরণের দাম কমানোর দাবি

ডিম উৎপাদনের বিভিন্ন উপকরণের দাম কমানোর দাবি

মুরগির খাবারসহ পণ্যের বাড়তি দামে ধুঁকছে টাঙ্গাইলের পোল্ট্রি খাত। টিকে থাকতে না পেরে বন্ধ হয়েছে প্রায় ৮০ শতাংশ খামার। উৎপাদন কমায় প্রভাব পড়েছে বাজারে। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে ক্ষুব্ধ খামারিরা। ডিম উৎপাদনের বিভিন্ন উপকরণের দাম কমানোর দাবি জানান তারা।

পাখি পালন করে সফল জামালপুরের উদ্যোক্তা

পাখি পালন করে সফল জামালপুরের উদ্যোক্তা

শখের বসে পাখি পালন করে সফল হয়েছেন জামালপুরের এক উদ্যোক্তা। শুরুটা ভালো না হলেও কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনায় ধীরে ধীরে সফলতার স্বপ্ন বুনেছেন, যা দেশের গন্ডি পেরিয়ে সুনাম ছড়িয়েছেন বিদেশের মাটিতেও। অর্জন করেছে পাখি ভাই খ্যাতি। প্রাণিসম্পদ অফিস বলছে, পরিকল্পনা মাফিক সৌখিন পাখির খামার করলে বছরে ভালো টাকা আয় করা সম্ভব।

অর্থনীতিতে বছরে তিন হাজার কোটি টাকার যোগান চলনবিলের

অর্থনীতিতে বছরে তিন হাজার কোটি টাকার যোগান চলনবিলের

রূপ আর বৈচিত্রের মুগ্ধতা ছাপিয়ে জীবন-জীবিকার ভাণ্ডার হয়ে উঠেছে নাটোরের চলনবিল। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত থেকে বছরজুড়ে অর্থনীতিতে যোগান দিচ্ছে অন্তত তিন হাজার কোটি টাকা। চলনবিলের ওপর নির্ভর করে জীবন চলে হাজারও পরিবারের। খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের সাথে সমৃদ্ধ করছে স্থানীয় অর্থনীতি। তাই, জীবিকার অন্যতম অবলম্বন এ বিলের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের।

বন্যায় নোয়াখালীতে প্রাণিসম্পদে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি

বন্যায় নোয়াখালীতে প্রাণিসম্পদে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি

নোয়াখালীর ৮টি উপজেলার বন্যা পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। একদিকে ফেনী থেকে নেমে আসছে বন্যার পানি, অন্যদিকে টানা ভারি বৃষ্টির কারণে পানি বেড়েই চলছে সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার প্রতিটি এলাকায়। সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানেও কিছুটা পানি বেড়েছে। আমন, আউশ ধান ও শরতের শাকসবজির ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণিসম্পদে।

লাম্পি রোগে আক্রান্ত অনেক গরু, আতঙ্কে খামারি

লাম্পি রোগে আক্রান্ত অনেক গরু, আতঙ্কে খামারি

জামালপুরের বিভিন্ন এলাকায় গরুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস। যা ছড়িয়ে পড়েছে প্রান্তিক পর্যায়ের খামারেও। এতে আতঙ্কে দিন পার করছেন খামারিরা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, চিকিৎসকের পরামর্শে গরুর বাড়তি পরিচর্যা নিলেই সারবে এই রোগ।

খরচ বাড়ায় খামারে কমছে গরু, প্রভাব দুধ উৎপাদনে

খরচ বাড়ায় খামারে কমছে গরু, প্রভাব দুধ উৎপাদনে

গো-খাদ্যের মূল্যবৃদ্ধি সংকটে ফেলেছে উত্তরের জেলা নাটোরের দুগ্ধজাত শিল্পকে। লালনপালন খরচ বাড়ায় বাণিজ্যিক খামারগুলোতে কমেছে গরুর সংখ্যা। যার প্রভাব পড়েছে দুধ উৎপাদনে। পাশাপাশি সংকটে পড়ছে মিষ্টান্ন খাত।

একে একে বন্ধ হচ্ছে মুরগির খামার

একে একে বন্ধ হচ্ছে মুরগির খামার

যশোরে মুরগির খামারে আগ্রহ হারাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা । পুঁজি সংকট, খাবার ও ওষুধের দাম বাড়ানোসহ নানা কারণে গত দুই বছরে বন্ধ হয়েছে দেড় হাজার খামার।

কিশোরগঞ্জে অফলাইনের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে গরু

কিশোরগঞ্জে অফলাইনের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে গরু

কোরবানি উপলক্ষে কিশোরগঞ্জে ১ লাখ ৯৯ হাজার ৬৯৬টি পশু প্রস্তুত করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা। খামারগুলোতে অনলাইনেও চলছে বেচাবিক্রি। গো-খাদ্যের দাম বাড়ায় গরুর দাম বেশি হয়েছে বলে বলছেন খামারিরা। তবে ভারত কিংবা বার্মা থেকে গরু প্রবেশ করলে লোকসান গুণতে হবে বলছেন তারা। । এছাড়াও পশুর হাটের পাশাপাশি অনলাইনেও গরু বিক্রি করছেন খামারিরা।