
বোয়িংয়ের থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বিমানের আরও ১৪টি নতুন ও অত্যাধুনিক উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বোয়িং ও বিমানের আনুষ্ঠানিক ক্রয়চুক্তি সই হয়।

বাংলাদেশের রিদম গ্রুপের সঙ্গে ভারতের মণিপাল হাসপাতালের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হাসপাতালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। যার মাধ্যমে চিকিৎসা পর্যটন খাতকে আরও সুসংগঠিত করা হবে এবং বাংলাদেশের রোগীরা ভারতে উন্নত স্বাস্থ্যসেবায় নির্বিঘ্ন প্রবেশাধিকার পাবেন।

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, দায়িত্বের শেষ সময়ে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি সই করেছে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার। চুক্তিটি স্বার্থের ভিত্তিতে হলে চলমান থাকতে পারে, অন্যথায় বিবেচনা করে দেখার হবে।

চুক্তি করাই ইরানের জন্য মঙ্গলজনক— তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
২০০৩ সালে ইরাক আক্রমণের পর ইরানে হামলার প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আব্রাহাম লিংকনের পর এরইমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে দ্বিতীয় বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড। সেইসঙ্গে তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি করাই ইরানের জন্য মঙ্গলজনক। এ অবস্থায় দুই-তিন দিনের মধ্যে খসড়া প্রস্তাব প্রস্তুত করা হবে বলে বার্তা ইরানের।

২০৩০ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে নতুন চুক্তিতে সাকা
ক্যারিয়ারের শুরু থেকে যে ক্লাবের হয়ে স্বপ্ন দেখেছেন, সেই আর্সেনালে পথচলা আরও দীর্ঘ করলেন বুকায়ো সাকা। লন্ডনের ক্লাবটির সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন এ ইংলিশ উইঙ্গার। ২০৩০ সালের জুন পর্যন্ত আর্সেনালেই থাকবেন তিনি।

নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি: শীর্ষ ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারটি ভিন্ন ক্যাটাগরিতে যেখানে স্থান পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার। তবে শীর্ষ ক্যাটাগরিতে নেই কেউই।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি সম্পাদিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এতে দেশিয় পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর, শুল্ক কমলো আরও ১ শতাংশ
দীর্ঘ নয় মাসের আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ। এতে শুল্কহার আরও ১ শতাংশ কমেছে।গতকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

৬৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে সেমেনিও
বোর্নমাউথ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ঘানার উইঙ্গার অ্যান্টনিও সেমেনিও। ৬৫ মিলিয়ন পাউন্ডে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে তারা।

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছেড়েছেন কিউবা মিচেল
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বাংলাদেশ লিগের ক্লাব বসুন্ধরা কিংস ছেড়ে দিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেল। আজ (শনিবার, ৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন এই মিডফিল্ডার।

‘লালদিয়া-পানগাঁও বন্দর নিয়ে চুক্তি জাতির সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র’
লালদিয়া ও পানগাঁও বন্দরের পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর–সংক্রান্ত অস্বচ্ছ আলোচনা ও গোপন সমঝোতার যেকোনো প্রচেষ্টাকে জাতীয় সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক অশনি সংকেত হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ।

যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু
প্রথমবারের মতো জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করছে বাংলাদেশ। উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়।