তেহরানের ঘনিষ্ঠ অংশীদার চীন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাকে ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার-এর সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, চীন ‘সংলাপ ও পরামর্শের’ মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে রয়েছে।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্পষ্ট অগ্রগতি অর্জন করছিল; তবে দুর্ভাগ্যজনকভাবে এ সংঘাতের মাধ্যমে সেই প্রক্রিয়াটি ব্যাহত হয়েছে।’
যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক হামলার বিরোধিতা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘শক্তি প্রয়োগ প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না। বরং এটি নতুন সমস্যা তৈরি করে আর পরিণতিকে আরও ভয়াবহ করবে।’
তিনি আরও বলেন, ‘সংঘাত যাতে আর না বাড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে।’




